আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় কত কিছুই না করা যায়! কলকাতার ব্যস্ত রাস্তায় শুট হওয়া একটি প্র্যাঙ্ক ভিডিও ঘিরে সরগরম নেটমাধ্যম। ধর্মীয় আচরণকে কেন্দ্র করে ভিডিওটিতে এমন এক দৃশ্য দেখানো হয়েছে যা দেখে হতবাক হয়ে যান জনতা। কিন্তু পরে জানা যায় পুরো ঘটনাটিই ছিল সাজানো।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই তরুণী পথচারীদের কাছে গিয়ে আরতি করার অনুরোধ করছেন। তারপর অংশগ্রহণকারীদের হাত ধুতে বলেন। তবে তারা জলের বদলে ব্যবহার করেছিল হ্যান্ড স্যানিটাইজার। বিষয়টি সম্পর্কে অংশগ্রহণকারীদের কোনও ধারণা ছিল না। এরপর আরতির সময় আগুনের শিখার কাছে হাত নিয়ে যেতেই আচমকা আগুন ধরে যায় এক তরুণীর হাতে। মুহূর্তের মধ্যেই উপস্থিত মানুষজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিও দেখে অনেকেই এটিকে সত্যিকারের দুর্ঘটনা বলে মনে করেছিলেন। কিন্তু পরে কনটেন্ট নির্মাতারা জানান, এটি দর্শকদের চমকে দেওয়ার উদ্দেশ্যে তৈরি একটি পরিকল্পিত সোশ্যাল মিডিয়া প্র্যাঙ্ক। ভিডিওটি দ্রুত লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে গেলেও নেটমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বহু ব্যবহারকারী অভিযোগ করেছেন, জনপ্রিয়তা এবং ভিউ বাড়ানোর জন্য জননিরাপত্তাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। বিশেষ করে খোলা আগুনের কাছাকাছি দাহ্য পদার্থ ব্যবহার করাকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন অনেকে।

আরও পড়ুন: সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ অ্যালকোহল-ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার সম্পূর্ণ শুকিয়ে না যাওয়া পর্যন্ত দাহ্য অবস্থায় থাকে। ফলে আগুনের সংস্পর্শে এলে তা মুহূর্তের মধ্যে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের ঝড় ওঠে। অনেকেই এই ধরনের কনটেন্ট নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কারও মতে, এটি জনসাধারণের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে, আবার কেউ কেউ অভিযোগ করেছেন যে ধর্মীয় আচার-অনুষ্ঠানকে বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। একজন নেটিজেন মন্তব্য করেন, ‘ভিউয়ের জন্য মানুষ কতটা বেপরোয়া হতে পারে, এই ভিডিও তারই উদাহরণ। অন্য একজন মন্তব্য করেছেন, ‘এই ধরনের কনটেন্ট তরুণ প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছে দেয় এবং বিপজ্জনক কাজকে স্বাভাবিক হিসেবে তুলে ধরে।’

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম