সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দিঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে আবারও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই মন্দিরের নাম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল। তবে এবার বদলানো হলো দেবদর্শনের সময়সূচিও। আগামী ২২ জুন থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।

বর্তমানে দিঘার এই ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রটির সরকারি নাম ‘শ্রীশ্রী জগন্নাথ মন্দির সাংস্কৃতিক কেন্দ্র’। গত ৯ জুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, মন্দিরের নামের সঙ্গে যুক্ত থাকা ‘ধাম’ শব্দটি আর ব্যবহার করা হবে না। সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর এবার দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন সময়সূচি প্রকাশ করা হলো। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত ভক্তদের জন্য মন্দিরের দরজা খোলা থাকবে। এরপর দুপুর ১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে নিত্যপুজো, ভোগ নিবেদন এবং অন্যান্য ধর্মীয় আচার সম্পন্ন করা হবে। পরে বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত আবার দর্শনের সুযোগ পাবেন ভক্তরা। উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে উদ্বোধন হয়েছিল দিঘার জগন্নাথ মন্দিরের। প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে ২২ একর জমির উপর নির্মিত এই বিশাল প্রকল্পটি খুব অল্প সময়ের মধ্যেই পর্যটক ও ভক্তদের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। তবে মন্দিরের নামের সঙ্গে ‘জগন্নাথ ধাম’ শব্দটি যুক্ত হওয়ায় শুরু থেকেই আপত্তি জানিয়েছিল ওডিশা সরকার। গত বছরের ৬ মে ওডিশার তৎকালীন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এই নামকরণের বিরোধিতা করেছিলেন। তাদের দাবি ছিল, ‘জগন্নাথ ধাম’ নামটি ঐতিহাসিকভাবে পুরীর সঙ্গে জড়িত এবং অন্য কোনও মন্দিরের ক্ষেত্রে এই নাম ব্যবহার বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।

আরও পড়ুনঃ শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

রাজ্যে সরকার পরিবর্তনের পর ওডিশা সরকারের পক্ষ থেকে নতুন করে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়ার আবেদন জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও মন্দিরের পুজোপাঠ, আচার-অনুষ্ঠান ও ধর্মীয় রীতিনীতিতে কোনও পরিবর্তন আনা হয়নি। আগের মতোই সমস্ত ধর্মীয় কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

আরও বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়