ট্রাম্পের ইউ-টার্ন? জি৭-এ সম্মেলনে ‘আমিই বস’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  জি৭ শীর্ষসম্মেলনে রাষ্ট্রনেতাদের সামনে ‘আমিই বস’ মন্তব্য করে চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করেন, মন্তব্যটি তিনি রসিকতার ছলেই করেছিলেন। নিজেকে অন্য নেতাদের ঊর্ধ্বে দেখানোর কোনও উদ্দেশ্য তাঁর ছিল না বলেই দাবি করেছেন তিনি।

প্রসঙ্গত, গত ১৫ থেকে ১৭ জুন ফ্রান্সের এভ্যাঁ-লে-ব্যাঁ শহরে অনুষ্ঠিত হয় জি৭ শীর্ষসম্মেলন। সম্মেলনের শেষ দিনে বিশ্ব অর্থনীতির নিরাপত্তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অধিবেশন ছিল। অন্যান্য রাষ্ট্রনেতারা আগেই সভাকক্ষে উপস্থিত ছিলেন। কিছুটা পরে সেখানে পৌঁছন ট্রাম্প। সভায় ঢুকে নিজের আসনে বসার সময় উপস্থিত নেতাদের উদ্দেশে ট্রাম্প বলে ওঠেন, ‘আমিই বস’। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকেই মন্তব্যটিকে ট্রাম্পের আত্মপ্রচার বা আধিপত্য দেখানোর চেষ্টা বলে ব্যাখ্যা করেন। সম্প্রতি মার্কিন একটি সংবাদমাধ্যমে এই প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হন ট্রাম্প। এক সাংবাদিক জানতে চান, উপস্থিত রাষ্ট্রনেতাদের মধ্যে কতজন তাঁকে সত্যিই ‘বস’ হিসেবে মানবেন বলে তিনি মনে করেন। প্রথমে রসিকতার সুরে ট্রাম্প বলেন, ‘সকলেই’। পরে তিনি স্পষ্ট করেন, মন্তব্যটি নিছক মজার ছলেই করা হয়েছিল। তাঁর কথায়, ‘সবাই আগে থেকেই বসে ছিলেন। আমি ঘরে ঢুকে মজা করে বলেছিলাম, আমিই বস। ওঁরা প্রত্যেকেই নিজেদের দেশের জনপ্রিয় ও প্রভাবশালী নেতা। কাউকে ছোট করা বা নিজেকে বড় দেখানোর কোনও উদ্দেশ্য ছিল না।

আরও পড়ুনঃ কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

ট্রাম্প আরও জানান, একটি সামান্য মজার মন্তব্য যে এত বড় বিতর্কের মুখে পড়বে, তা তিনি ভাবতেই পারেননি। তাঁর দাবি, নিজেকে অন্য রাষ্ট্রনেতাদের ঊর্ধ্বে প্রমাণ করার কোনও ইচ্ছাই তাঁর ছিল না। উল্লেখ্য, ট্রাম্পের ওই মন্তব্যের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ হাসতে হাসতে তাঁকে জিজ্ঞেস করেন, ‘আপনি কেমন আছেরব’ জবাবে ট্রাম্প বলেন, ‘ভাল আছি, ধন্যবাদ।’ সম্প্রতি ইরান-আমেরিকা উত্তেজনার জেরে ইউরোপ ও আমেরিকার সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হলেও, জি৭ বৈঠকে সেই সম্পর্কের উন্নতির ইঙ্গিত মিলেছিল। তার মাঝেই ট্রাম্পের ‘আমিই বস’ মন্তব্য নতুন বিতর্কের জন্ম দেয়। এবার সেই বিতর্কের ব্যাখ্যা দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট।

ভারতীয় শিবিরে দুশ্চিন্তা! ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?

অর্থনৈতিক সংকটে নাজেহাল বলিভিয়া, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়