তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

Share:

নিজস্ব প্রতিনিধি ,পাঁশকুড়া: গ্রেফতার হওয়া তৃণমূল জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের। নেতাকে গাড়িতে তুলে কোনরকমে থানা থেকে বেরোলো পুলিশ। গাড়িতে তোলার সময় নেতা ঘনিষ্ঠ এক ছাত্রীর ওপরে ও ডিম ছুড়ল জনতা।মধ্য রাতে কলকাতা থেকে গ্রেফতার হন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়(Sujit Roy)।শনিবার তাকে তমলুক আদালতে নিয়ে যাওয়া হয়।অভিযোগ,২০২১ সালে মানোয়ারা বিবি নামে এক মহিলা আফজাল শা ও ইমরান আলির নামে গণধর্ষণের অভিযোগ করেন।সরকার পরিবর্তনের পর সেই মহিলা অভিযোগকারী গত ১৭ই জুন ২০২৬ পাঁশকুড়া থানায় ফের লিখিত অভিযোগ করেন।

তিনি বলেন, ওই সময় শাসক দলের রাজত্ব ছিল, সুজিত রায় আমাকে বন্দুক দেখিয়ে,ভয় দেখায়,তাই আমি তখন ওদের বিরুদ্ধে থানায় মিথ্যে মামলা করি।১৭ তারিখ পাঁশকুড়া থানায় সেই কমপ্লেনের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কলকাতার গড়ফা থানা এলাকা থেকে সুজিত রায়কে গ্রেফতার করে পাঁশকুড়া থানার(Paskura P.S.) পুলিশ।শনিবার তাঁকে তমলুক আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতের উদ্দেশ্যে যখন সুজিত রায়কে বের করা হয় সেই সময় ক্ষুব্ধ জনতা চোর চোর স্লোগান দিতে থাকে ও ডিম ছুঁড়তে থাকে।ঠিক সেই সময় আরেক মহিলা ছাত্রী যিনি সুজিত রায় ঘনিষ্ঠ ছিলেন তিনিও থানায় উপস্থিত হলে তাঁকেও ডিম থেরাপি দেয় জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে থানা চত্বরে এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,পাঁশকুড়া থানার পুলিশের হাতে গ্রেফতার তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়।বর্তমানে তিনি পাঁশকুড়া ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পদে ও রয়েছেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে পাঁশকুড়ায় খুন হওয়া তৃণমূল নেতা কুরবান শাহের দাদা আফজল শা’র বিরুদ্ধে ২০২১ সালে এক মহিলা গণ ধর্ষণের অভিযোগ করেছিলেন। সরকার পরিবর্তনের পর সেই মহিলা ফের থানায় অভিযোগ দায়ের করেন এবং দাবি করেন সুজিত রায় জোর করে তাঁকে দিয়ে মিথ্যে মামলা করিয়েছিল। মহিলার অভিযোগের ভিত্তিতে কলকাতা থেকে সুজিত রায়কে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ।

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা