‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণের আগুনে বোলিংয়ের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিলেন দলের প্রথম সারির চার ব্যাটার। ৩৬ রানে চার উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল আফগানরা। ঠিক তখনই ব্যাট হাতে ‘একা কুম্ভ’ হয়ে অবতীর্ণ হলেন অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। প্রথমে আজমাতুল্লাহ ওমরজাই ও পরে মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিলেন। শুধু তাই নয়, দুরন্ত ব্যাটিং করে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান করার নজির গড়লেন। ৪৪তম ওভারে ওয়াশিংটনের বলে বাউন্ডারি হাঁকিয়ে একদিনের কেরিয়ারে প্রথম শতরান পূর্ণ করেন আফগান অধিনায়ক।

শনিবার (২০ জুন) চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। তবে তার সিদ্ধান্তের মর্যাদা দিতে পারেননি আফগানিস্তানের প্রথম সারির ব্যাটাররা। দ্বিতীয় ওভারে প্রসিদ্ধ কৃষ্ণের বলে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ (৫)। ষষ্ঠ ওভারে প্রসিদ্ধের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন রহমত শাহ (৫)। নিজের পরের ওভারে ফের আফগান শিবিরে ধাক্কা দেন প্রসিদ্ধ। ফিরিয়ে দেন ইব্রাহিম জাদরানকে (১১)। ওই ধাক্কা সামলানোর আগেই প্রসিদ্ধের বলে ফেরেন ডি রসুলি (১)। স্কোর বোর্ডে ৩৬ রান যোগ হতে না হতে চার উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে আফগানরা।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে বিপর্যয় কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান হাশমাতুল্লাহ শাহিদি ও আজমাতুল্লা ওমরজাই। মাথা ঠাণ্ডা করে খেলে দুজনে ১৯.২ ওভারে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন। হাশমাতুল্লাহ ৬৪ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। ১০৫ বলে শতরানের পার্টনারশিপ গড়েন দুজনে। এরপর ৫৫ বলে অর্ধশতরানে পৌঁছান আজমাতুল্লা। ২৯তম ওভারে আজমাতুল্লাহকে (৫০) ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন প্রিন্স যাদব। ভেঙে যায় ১০৫ রানের পার্টনারশিপ।

আজমাতুল্লাহ ফেরার পরেও ‘একা কুম্ভ’ হয়ে লড়াই করতে থাকেন হাশমাতুল্লাহ শাহিদি। সতীর্থ মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে দলকে টানতে থাকেন। হাত খুলে মারার চেষ্টা করতে থাকেন দুজনেই। ৩৮ ওভারে নবীকে (২১) ফিরিয়ে ফের আফগান শিবিরকে ধাক্কা দেন গুরনুর ব্রার। ৪১তম ওভারে হর্ষ দুবের বলে প্রিন্স যাদবের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন রশিদ খান। তিনি করেন মাত্র পাঁচ রান। ওই ওভারের শেষ বলে অকারণে ঝুঁকি নিয়ে রান নিতে গিয়ে শুভমনের থ্রোয়ে আউট হয়ে যান আল্লাহ গজনফর (০)। পরের বলে রান আউট হয়ে যান ফরিদ আহমেদও (০)। ৪৪তম ওভারে ওয়াশিংটনের বলে বাউন্ডারি হাঁকিয়ে একদিনের কেরিয়ারে প্রথম শতরান পূর্ণ করেন আফগান অধিনায়ক। প্রথম শতরান করতে খেলেছেন ১২৮ বল। মেরেছেন ১৩টি বাউন্ডারি ও একটি ছক্কা।

রেল বোর্ডের পক্ষ থেকে বিনা টিকিটে যাত্রীদের জরিমানা দ্বিগুণ করে একগুচ্ছ নয়া সিদ্ধান্ত ঘোষণা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের