উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার ঝড়বৃষ্টির পর ফের ভ্যাপসা গরম বঙ্গে। দিনের শুরুতে আকাশ পরিষ্কার থাকলেও ধীরে ধীরে বদলাচ্ছে পরিস্থিতি। যদিও হাওয়া অফিস জানিয়েছে, রবিবার, অর্থাৎ আজ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ইতিমধ্যেই বীরভুম জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বীরভূমের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যোগ দিবসে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা। বজ্র-বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে রবিবার বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

সপ্তাহান্ত জুড়ে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস, বিশেষ করে দুপুরের পর থেকে রাত পর্যন্ত বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে এই পরিস্থিতি আরও সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি থাকবে। রবিবার পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে বলে জানানো হয়েছে। প্রবল বর্ষণের কারণে কিছু এলাকায় জল জমা ও ভূমিধসের ঝুঁকিও তৈরি হতে পারে। 

আরও পড়ুন: ‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বিশ্বকে বড় বার্তা মোদির

অন্যদিকে হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির জেরে গত কয়েক দিনে তাপমাত্রা কিছুটা নেমেছে। আবহাওয়া দফতরের মতে, সপ্তাহের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়লেও বুধবারের পর ফের বৃষ্টি বাড়তে পারে। 

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য