টাকা নিয়ে বচসা, বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুন, হাড়হিমকাণ্ড হাওড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ধার করা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে রক্তাক্ত পরিণতি। হাওড়ার চ্যাটার্জি হাট এলাকায় নিজের আবাসনের নীচেই খুন হলেন এক মহিলা। প্রকাশ্যে ধারালো অস্ত্রের আঘাতে তাকে খুন করার অভিযোগ উঠেছে পরিচিত এক ব্যাক্তির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, মৃতার নাম ভারতী হাজরা। পুলিশ ইতিমধ্যেই রাজদীপ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতা ও অভিযুক্ত একে অপরের পরিচিত ছিলেন এবং আর্থিক লেনদেন নিয়েই দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিবাদ চলছিল। পুলিশ সূত্রে খবর, কয়েক মাস আগে রাজদীপের পরিবারের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন ভারতী হাজরা। অভিযুক্তের মা বর্তমানে ক্যান্সারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই পরিস্থিতিতে ধার দেওয়া টাকা দ্রুত ফেরত চাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। টাকা ফেরত দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিকবার বচসা এবং অশান্তির ঘটনাও ঘটেছিল। রবিবার রাতে ভারতীর আবাসনের নীচে ফের দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই ধারালো অস্ত্র বের করে ভারতীর উপর হামলা চালায় রাজদীপ। একাধিক কোপে গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

আরও পড়ুন: NEET-এ বড়সড় জালিয়াতি চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ২৪ জন ‘সলভার’

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে আটক করে। এলাকাবাসীদের দাবি, প্রায় ছয় মাস আগে ভারতীয় পরিবার প্রায় ৫০ হাজার টাকা সুদে ধার নিয়েছিল। সেই টাকা পরিশোধ না হওয়ায় প্রায়ই উভয় পক্ষের মধ্যে অশান্তি লেগেই থাকত। মাঝেমধ্যেই টাকা ফেরতের দাবি নিয়ে তাদের বাড়ির সামনে লোকজন আসতেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। চ্যাটার্জি হাট থানার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। শুধুমাত্র আর্থিক বিবাদ, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনায় অন্য কারও যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্তকারীরা খুঁজে দেখছেন।

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল