এক লক্ষ শূন‍্যপদে নিয়োগ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে চমক দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  গোটা বাংলা সহ দেশের নজর ছিল এই বাজেটের দিকে। বাংলার মানুষের জন্য উপহারের ডালি সাজিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্য সরকারি দফতরে  শূন্যপদে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। জানালেন,  এক লক্ষ শূন‍্যপদ নিয়োগ করা হবে। শূন্য পদের ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ থাকবে।  

বাজেটে  অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন,  ‘এক লক্ষ শূন‍্যপদে নিয়োগ করা হবে। তাতে ৩৩ শতাংশ মহিলা নিয়োগ করা হবে। তার মধ্যে ২০ হাজার পুলিশ বিভাগ, ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।’ নিয়োগে ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই খবর স্বাভাবিক ভাবেই চাকরিপ্রার্থীদের মুখে চওড়া হাসি  ফুটিয়েছে। এক লক্ষ শূন্য পদের মধ্যে ২০ হাজার পুলিশ কর্মী, ৫০ হাজার শিক্ষক, অধ্যাপক ও অশিক্ষক কর্মী, ১ হাজার ইন্ডাস্ট্রিয়াল ফ্রন্টিয়ার/রাইফেলস কর্মী, বাকি পদ অন্যান্য সরকারি দফতরে নিয়োগ করা হবে। 

আরও পড়ুন: জেলায় জেলায় ছুটবে মেট্রো, পুরুলিয়া-মালদহে বিমানবন্দর, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

বাজেটে নিয়োগ নিয়ে অর্থমন্ত্রী কি ঘোষণা করবেন সেই দিকে নজর ছিল গোটা রাজ্যের মানুষের। সেই প্রত্যাশাই সোমবার (২২জুন) পূরণ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যে নতুন সিভিল সার্ভিস ইন্সটিটিউশন তৈরি করা হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। জানিয়েছেন নিউটাউনে তৈরি হবে এই প্রশিক্ষণ শিবির। সেই সঙ্গেই জানিয়েছেন কলকাতায় নতুন একটি সংস্কৃতি স্কুল তৈরি হবে। এদিন বাজেট পেশের শুরুতে অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘রাজ্যের উপর ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার ঋণ’ রয়েছে।  

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর