রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ২০ শতাংশ ডিএ ঘোষণা অর্থমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সুখবর সমস্ত সরকারি কর্মীদের জন্য। আজ সোমবার (২২ জুন) বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে মহার্ঘভাতা বৃদ্ধির সিদ্ধান্ত জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে তিনি ঘোষণা করেন, বর্তমানে প্রাপ্ত ১৮ শতাংশ ডিএ-র সঙ্গে আরও ২০ শতাংশ মহার্ঘভাতা যুক্ত করা হবে। ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মোট ডিএ বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে। অর্থমন্ত্রী জানান, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে এবং পুজোর আগেই কর্মীরা এর সুবিধা পেতে শুরু করবেন।

ডিএ বৃদ্ধির এই ঘোষণাকে রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে মহার্ঘভাতা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ ও আন্দোলন চলেছিল। কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ বৃদ্ধির দাবি তুলে সরকারি কর্মীরা একাধিকবার আন্দোলনে নামেন এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই ডিএ বৈষম্য কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন দেখা গেল এবারের বাজেটে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘভাতা পান। নতুন ঘোষণার পর রাজ্য ও কেন্দ্রের ডিএ-র ব্যবধান কমে মাত্র ৪ শতাংশে নেমে আসবে।

আরও পড়ুন: এক লক্ষ শূন‍্যপদে নিয়োগ, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের ন্যায্য দাবির প্রতিও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাজেটের এই ঘোষণাকে তাই নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর