এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপে এবারের অন্যতম জনপ্রিয় দল ফ্রান্স। আর সেই ফরাসি শিবিরের সবচেয়ে বড় ভরসার নাম কিলিয়ান এমবাপে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া গোল করে তিনি বুঝিয়ে দিয়েছেন তাঁর দাপট ঠিক কতটা। গত বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা এই তারকা এবারও রয়েছেন দুর্দান্ত ছন্দে। মাত্র ২৭ বছর বয়সেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে। গতি, দক্ষতা, গোল করার সহজাত ক্ষমতা এবং বড় মঞ্চে অসাধারণ পারফরম্যান্স, সব মিলিয়ে এমবাপে এখন ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র। তাঁকে আটকাতেই নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন ইরাক কোচ গ্রাহাম আর্নল্ড। সেই পরিকল্পনা সামনে আসার পরেই ফুটবল প্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যপক চর্চা।  

দ্বিতীয় ম্যাচে সোমবার (২২ জুন) মধ্যরাতে ইরাকের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এই ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এমবাপে। খেলা শুরুর আগে সংবাদ সম্মেলনে ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগকে কীভাবে সামলানো যায়, বিশেষ করে এমবাপেকে কীভাবে থামানো সম্ভব, এমন প্রশ্নে  সম্মুখীন হন ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড। উত্তরে রসিকতার সুরে হাসতে হাসতে বলেন, ‘ আমি তো জিজ্ঞেস করেছিলাম, আমরা গোলপোস্টে একসঙ্গে তিনজন গোলকিপার খেলাতে পারি কি না! কিন্তু ওরা না করে দিল।’ তবে তার পরেই নিজের দলের খেলা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ফ্রান্স কীভাবে খেলবে, সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমরা নিজেদের খেলাটা নিয়ন্ত্রণ করতে পারি। আমি নিশ্চিত করছি, আমার খেলোয়াড়রা মাঠে নেমে বিশ্বকে নিজেদের সেরাটা দেখানোর জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে।’ 

জেনে নিন ফ্রান্সের তারকা ফুটবলার এমবাপ্পে সম্পর্কে

১৯৯৮ সালের ২০ ডিসেম্বর ফ্রান্সের বঁদি শহরে জন্মগ্রহণ করেন এমবাপে। ফুটবলের দুনিয়াতেই বেড়ে উঠেছেন তিনি। ছোটবেলা থেকেই অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। পেশাদার ফুটবলে অভিষেক হয় ফরাসি ক্লাব মোনাকোর হয়ে। অল্প সময়ের মধ্যেই নিজের প্রতিভার ঝলক দেখিয়ে ইউরোপের বড় বড় ক্লাবগুলির নজর কাড়েন। ২০১৮ সালে প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দেওয়ার পর তাঁর ক্যারিয়ার আরও উজ্জ্বল হয়। পরবর্তীতে ইউরোপীয় ফুটবলের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদেও যোগ দেন। বিশ্বকাপে এখন তাঁর মোট গোলসংখ্যা ১৪টি, যা তাঁকে জার্মান কিংবদন্তি গার্ড মুলারের সঙ্গে যৌথভাবে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। তাছাড়াও অলিভার জিরুকে ছাপিয়ে ফ্রান্সের ইতিহাসে সর্বকালের সেরা আন্তর্জাতিক গোল স্কোরারের তকমাও নিজের নামে করে ফেলেছেন এমবাপে। 

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১১, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

হালিশহর পুরসভায় নথি-কাণ্ড, পুলিশের হেফাজতে এবার প্রাক্তন পুরপ্রধানের ভাই

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা