অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি: লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বড় দুর্ঘটনা। এবার ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশ। মঙ্গলবার (২৩ জুন) সকালে অন্ধ্রপ্রদেশের  একটি ওষুধ তৈরির কারখানায় আগুন লেগে ঝলসে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। আরও অনেকে কারখানায় আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।  

জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে আনাকাপল্লের জওহরলাল নেহেরু ফার্মা সিটিতে অবস্থিত দক্ষিণা এনার্জি কোম্পানিতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। তাতেই দুই শ্রমিক প্রাণ হারিয়েছেন। কর্মকর্তাদের মতে,  ওই কারখানায় হঠাৎ আগুন লাগায় ঘটনাস্থলে উপস্থিত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকল বাহিনী  ঘটনাস্থলে ছুটে যায়। 

আরও পড়ুন: ‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আগুন যাতে পার্শ্ববর্তী এলাকাগুলোতে ছড়িয়ে না পড়ে, তা  রুখতে দ্রুত  উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু  অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি  কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী  দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।  সেই সঙ্গেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তাকরার জন্যও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।  

 

গড়িয়াহাটের পর কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে অগ্নিমিত্রা, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা