স্পা সেন্টারে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  একটি ভাইরাল ভিডিওকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে হরিয়ানার ফরিদাবাদে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে এক আইনরক্ষকের আচরণ ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটনাগরিকদের একাংশ ঘটনার তদন্তের দাবি তুলেছেন।

ভিডিওতে দেখা যায়, একটি স্পা সেন্টারের ভিতরে তিন জন ব্যক্তি উপস্থিত রয়েছেন। তাঁদের মধ্যে একজনের পরনে পুলিশের পোশাক। অপর এক ব্যক্তি সাদা শার্ট ও কালো প্যান্ট পরে রয়েছেন। সেখানে এক মহিলার সঙ্গেও তাঁদের কথা বলতে দেখা যায়। ভাইরাল ভিডিওর একটি অংশে দেখা গিয়েছে, পুলিশের পোশাক পরা এক ব্যক্তি মহিলার চুল সরিয়ে তাঁর ঘাড়ের কাছে হাত দিচ্ছেন এবং হাসিমুখে কথা বলছেন। সেই দৃশ্য প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, দায়িত্বশীল পদে থাকা কোনও ব্যক্তি কীভাবে এমন আচরণ করতে পারেন। জানা গিয়েছে, ঘটনাটি হরিয়ানার ফরিদাবাদের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে অবস্থিত থাই স্পা সেন্টারের বলে দাবি করা হচ্ছে। একটি এক্স হ্যান্ডেল থেকে প্রথম ভিডিওটি প্রকাশ্যে আসে। এরপর দ্রুত তা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটির সত্যতা এখনও সরকারি ভাবে নিশ্চিত হয়নি। ভিডিওতে থাকা ব্যক্তিরা কারা, পুলিশের পোশাক পরা ব্যক্তি আদৌ কোনও পুলিশকর্মী কি না, সে বিষয়েও কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। ফলে ভিডিওটি ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

আরও পড়ুনঃ ‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

এদিকে, ভিডিও প্রকাশ্যে আসার পর তদন্তের দাবি জোরালো হয়েছে। বহু নেটিজেনের দাবি, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। যদিও এখনও পর্যন্ত হরিয়ানা পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ভাইরাল ভিডিওটির সত্যতা এবং এর নেপথ্যের ঘটনা জানতে অপেক্ষায় রয়েছেন সকলেই।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান