তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বদলে যাচ্ছে বিশ্বের পরিবেশ। নির্বিচারে গাছ কাটার ফল হিসেবে বাড়ছে তাপমাত্রা। দাবদাহ ও তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে ফ্রান্সের বিভিন্ন এলাকা। জানা গিয়েছে তাপপ্রবাহের দাপট এতটাই যে রবিবার (২১ জুন) ও সোমবার (২২জুন) মাত্র দুই দিনে প্রায় ১৮ জন মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও। এই তথ্য নিশ্চিত করেছে ফ্রান্সের জরুরি বিভাগ।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জনবহুল বন্দরনগরী বোর্দেওক্সে গত দুই দিনে তাপমাত্রা ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে। স্থানীয়রা বলছেন এর আগে এই শহরের ইতিহাসে কখনোই তাপমাত্রা এমন বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়নি। তীব্র গরমে তিন প্রবীণ নাগরিক প্রাণ হারিয়েছেন। তাছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা কার্পেন্ত্রাসে তীব্র রোদে গাড়ির ভেতরে আটকা পড়ে দুই ও চার বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাকি ১৩ জন নাগরিকের মৃত্যু হয়েছে জলে ডুবে। গরম থেকে একটু স্বস্তি পেতে অনেকেই নদীতে বা উন্মুক্ত জলাশয়ে নেমে দীর্ঘ সময় কাটাচ্ছেন। এতেই ঘটেছে বিপদ। ফ্রান্সের বেসামরিক নিরাপত্তা পরিষেবা বিভাগের মুখপাত্র জেরোম বওল্যাঙ্গার রয়টার্সকে জানিয়েছেন, ‘ সাধারণ মানুষকে আমরা একাধিকবার বলছি কর্তৃপক্ষের নজরদারির আওতায় থাকা জলাশয়গুলোতে সাঁতার কাটুন।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারি বিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচিতেও বড় পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন: উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

উল্লেখ্য, শুধু ফ্রান্স নয়, বরং সমগ্র ইউরোপজুড়েই দেখা দিয়েছে তীব্র দাবদাহ। স্পেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ স্যান সেবাস্টিয়ান ভৌগোলিকভাবে অত্যন্ত শীতল এলাকা হিসেবে পরিচিত হলেও সোমবার সেখানের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। অথচ সাধারণ সময়ে এ সেখানকার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। ব্রিটেনও পুড়ছে গরমে।

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম