উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই বঙ্গেই অনেকটা কমেছে গরমের দাপট। দক্ষিণবঙ্গ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও অতিভারী বৃষ্টির জেরে বেহাল দশা উত্তরবঙ্গের। নেমেছে ধস, বাড়ছে একাধিক পাহাড়ি নদীর জলস্তর। বহু  রাস্তা বন্ধের জেরে ভোগান্তিতে পড়ছেন পর্যটকরা। উত্তরবঙ্গে বৃষ্টি নিয়ে জারি করা হয়েছে সতর্কতাও। বৃষ্টির দাপট কি আরও বাড়বে? জেনে নিন কি বলছে আলিপুর আবহাওয়া দফতর।  

IMD-এর দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকবে। হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় জেলায়।  আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।বৃষ্টির কারণে পারদ পতন হলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে । আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বর্তমানে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপরে অবস্থান করছে। সেই সঙ্গেই একটি নিম্নচাপ পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত সক্রিয় রয়েছে । তার প্রভাবেই বুধবার বিকেলের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় । বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

অন্যদিকে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি