হস্টেল ফান্ড ব্যবহারে অনিয়ম-সহ একাধিক অভিযোগ, প্রশ্নের মুখে নবদ্বীপ বাবলারি রামসুন্দর হাই স্কুল কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নবদ্বীপের বাবলারি রামসুন্দর হাই স্কুলের ছাত্রী নিবাসকে ঘিরে একাধিক অভিযোগ সামনে আসায় প্রশ্নের মুখে স্কুল কর্তৃপক্ষ। হস্টেল ফান্ডের অর্থ ব্যবহারে অনিয়ম, কর্মীদের বেতন দিতে দেরি, আবাসিক ছাত্রীদের নিরাপত্তা ঘাটতি এবং প্রতিবাদী শিক্ষককে শোকজ করার অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক দীপঙ্কর সেন।

অভিযোগকারীদের দাবি, ২০১৮ সাল থেকে হস্টেল ফান্ডের অর্থ ব্যবহারে অনিয়ম চলছে। গত দু’বছরে প্রায় দু’লক্ষ টাকার আর্থিক গরমিল হয়েছে বলেও অভিযোগ। সম্প্রতি বিষয়টি নিয়ে স্থানীয় প্রতিনিধিরা স্কুলে গিয়ে জবাবদিহি চান। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি। স্কুলের সহ-শিক্ষক অজয় দাসের দাবি, বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তাঁকে শোকজ করা হয়েছে। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে নির্ধারিত সময়ের আগে বেরিয়ে যাওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও অন্যদের ক্ষেত্রে একই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। পাশাপাশি, স্কুল পরিচালনায় রাজনৈতিক প্রভাবের অভিযোগও উঠেছে। হস্টেলের কর্মীদের একাংশের অভিযোগ, বেতন দেওয়ায় দেরি করা হয়েছে। সাধারণত মাসের শুরুতেই বেতন মিললেও এবার তা দেরিতেই দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রায় ১০০ জন আবাসিক ছাত্রী থাকা সত্ত্বেও সন্ধ্যার পর দীর্ঘ সময় কোনও নিরাপত্তারক্ষী না থাকার অভিযোগ উঠেছে। কর্মীদের দাবি, এতে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রান্নার কর্মী ও অন্যান্য কর্মীদের অভিযোগ, নিরাপত্তারক্ষীর অভাবে অনেক সময় তাঁদেরই গেট খুলতে হয়। এমনকি প্রতিবাদ করায় হেনস্তারও শিকার হতে হয়েছে বলে দাবি তাঁদের। যদিও প্রধান শিক্ষক দীপঙ্কর সেন সমস্ত অভিযোগ খারিজ করেছেন। তাঁর বক্তব্য, নিয়ম মেনেই শোকজ করা হয়েছে। নিরাপত্তারক্ষীর সমস্যা থাকলেও তা সমাধানের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

পাশাপাশি তিনি জানান, হস্টেলের আর্থিক ও প্রশাসনিক বিষয় সর্ব শিক্ষা মিশনের অধীনেই পরিচালিত হয়। তাঁর কাছে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলেও দাবি। অভিযোগ ও পাল্টা দাবির আবহে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। অভিযোগকারীদের বক্তব্য, হস্টেল ফান্ডের অর্থ ব্যবহারের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে প্রকৃত সত্য সামনে আনা হোক।

তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে ৪০ লক্ষ টাকার প্রতারণা, অভিষেকের আপ্ত সহায়কের নামে মামলা

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

শওকতপুত্রের বেআইনি ক্যাফেতে বুলডোজার!‘অরণ্যের কূলে’ ভাঙা নিয়ে নোটিস মহকুমা শাসকের

শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল

স্পা সেন্টারে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিও….

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ