‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস উপলক্ষে সোমবার (২২ জুন) কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তাঁকে শ্রদ্ধা জানাতে একত্রিত হন বিজেপির শীর্ষ নেতারা। ‘আত্মবলিদান দিবস’ হিসেবে পালিত এই দিনটিকে কেন্দ্র করে শ্যামাপ্রসাদের আদর্শ ও অবদান স্মরণ করার পাশাপাশি রাজনৈতিক বার্তাও তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির নেতানেত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিন্হা এবং তথাগত রায়-সহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এতদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ভুলিয়ে দেওয়া হয়েছিল। ১৫ বছর ধরে এ রাজ্যে জামাতি সরকার চলেছে’। তাঁর কথায়, পূর্ববর্তী সরকারের আমলে শ্যামাপ্রসাদের স্মৃতিচর্চা এবং তাঁর আদর্শের যথাযথ মূল্যায়ন হয়নি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ,’শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে চলবে বর্তমান সরকার। তাঁর দাবি, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু ঘিরে আজও একাধিক প্রশ্ন রয়ে গিয়েছে এবং সেই ঘটনার নেপথ্যে গভীর ষড়যন্ত্র ছিল বলেও তিনি মন্তব্য করেন।’ এদিন তিনি আগের তৃণমূল সরকারকেও কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ‘আগের সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস পালন করতে দেয়নি। আগের সরকারকে উত্তর দিয়ে দিয়েছে জনগণ।’

আরও পড়ুন: তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে ৪০ লক্ষ টাকার প্রতারণা, অভিষেকের আপ্ত সহায়কের নামে মামলা

উল্লেখ্য, প্রতি বছর ২৩ জুন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালিত হয়। বিজেপি এই দিনটিকে ‘আত্মবলিদান দিবস’ হিসেবে পালন করে থাকে। রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁর অবদানকে স্মরণ করেন দলের কর্মী-সমর্থকরা। 

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে ৪০ লক্ষ টাকার প্রতারণা, অভিষেকের আপ্ত সহায়কের নামে মামলা

হস্টেল ফান্ড ব্যবহারে অনিয়ম-সহ একাধিক অভিযোগ, প্রশ্নের মুখে নবদ্বীপ বাবলারি রামসুন্দর হাই স্কুল কর্তৃপক্ষ

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

শওকতপুত্রের বেআইনি ক্যাফেতে বুলডোজার!‘অরণ্যের কূলে’ ভাঙা নিয়ে নোটিস মহকুমা শাসকের

শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?