তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে ৪০ লক্ষ টাকার প্রতারণা, অভিষেকের আপ্ত সহায়কের নামে মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য। বিধানসভা নির্বাচনের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগের তির আইপ্যাক সংস্থার কর্ণধার, অভিষেকের ব্যক্তিগত আপ্তসহায়ক ও এক মহিলার বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বিস্ফোরক দাবি করেছেন মামলার অন্যতম অভিযুক্ত এক মহিলা।

জানা গিয়েছে, নদিয়ার কৃষ্ণনগরে বিধানসভা নির্বাচনের টিকিটের প্রতিশ্রুতি দিয়ে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে নতুন করে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। জেলা পরিষদের তৃণমূল সদস্য প্রণয় কুমার ঘোষ চৌধুরী আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করেছেন যে, তাকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পলাশিপাড়া কেন্দ্র থেকে প্রার্থী করার আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছিল। প্রণয়বাবুর অভিযোগে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহায়ক সুমিত রায়, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন এবং রিঙ্কি মল্লিক নামে এক মহিলার। তার দাবি, এই তিনজনই তাকে দলীয় টিকিট পাওয়ার বিষয়ে আশ্বস্ত করেছিলেন। সেই বিশ্বাসে তিনি নিজের সঞ্চয়, ঋণ এবং স্ত্রীর গয়না বিক্রি করে ৪০ লক্ষ টাকা জোগাড় করেন।

আরও পড়ুন: শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল

অভিযোগ, গত ২৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ কৃষ্ণনগরের ‘নক্ষত্র ভবন’-এর সামনে একটি মহিন্দ্রা স্করপিও গাড়িতে (নম্বর WB-20BH-6033) করে আসা রিঙ্কি মল্লিক নামের এক মহিলার হাতে সুমিত রায়ের নির্দেশে ওই নগদ টাকা তুলে দেওয়া হয়। ঘটনার সাক্ষী হিসেবে নজরুল বিশ্বাস, সুজন বিশ্বাস, বিনীতা ঘোষ এবং উজ্জ্বল শেখের নাম আদালতে পেশ করেছেন তৃণমূল নেতা। পরবর্তীতে পলাশিপাড়া কেন্দ্র থেকে অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার পর তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন বলে দাবি করেছেন। এরপর টাকা ফেরত চাইলে তাকে হুমকি ও অপমানের মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন রিঙ্কি মল্লিক। তিনি বলেন, কোনও টাকা লেনদেনই হয়নি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। উল্টে তিনি দাবি করেছেন, প্রণয়বাবু দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে বিরক্ত করতেন এবং একাধিকবার কুপ্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবে সাড়া না দেওয়াতেই তার বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন রিঙ্কি। রিঙ্কি মল্লিক আরও জানিয়েছেন, তিনি ও তার পরিবারের সদস্যরা নাকি লাগাতার হুমকির মুখে রয়েছেন। তিনি বলেন, তাকে এবং তার বৃদ্ধ মা-বাবাকে ভয় দেখানো হচ্ছে এবং প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। আদালতে দায়ের হওয়া অভিযোগ এবং পাল্টা অভিযোগের জেরে বিষয়টি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। 

হস্টেল ফান্ড ব্যবহারে অনিয়ম-সহ একাধিক অভিযোগ, প্রশ্নের মুখে নবদ্বীপ বাবলারি রামসুন্দর হাই স্কুল কর্তৃপক্ষ

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

শওকতপুত্রের বেআইনি ক্যাফেতে বুলডোজার!‘অরণ্যের কূলে’ ভাঙা নিয়ে নোটিস মহকুমা শাসকের

শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল

স্পা সেন্টারে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিও….

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ