শওকতপুত্রের বেআইনি ক্যাফেতে বুলডোজার!‘অরণ্যের কূলে’ ভাঙা নিয়ে নোটিস মহকুমা শাসকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্যানিংয়ের মাতলা নদীর চর দখল করে গড়ে ওঠা বহুল আলোচিত ‘অরণ্যের কূলে’ ক্যাফের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন ওই ক্যাফেটেরিয়া ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। মহকুমা শাসকের তরফে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে ক্যাফে কর্তৃপক্ষকে।

প্রশাসন সূত্রে খবর, আগামী ২৯ জুনের মধ্যে ক্যাফের মালিককেই বেআইনি নির্মাণ সরিয়ে ফেলতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে প্রশাসন নিজেই বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালাবে। শওকত মোল্লা গ্রেফতার হওয়ার পর থেকেই নজরে আসে মৌখালি সেতু সংলগ্ন এলাকায় গড়ে ওঠা এই ক্যাফেটি। অভিযোগ, মাতলা নদীর চর এবং সেচ দফতরের জমি দখল করে নির্মাণ করা হয়েছিল ‘অরণ্যের কূলে’। দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা চললেও প্রয়োজনীয় বৈধ অনুমোদন ছিল না বলেই দাবি প্রশাসনের। এর আগে ক্যাফে সংক্রান্ত সমস্ত নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মালিকপক্ষকে। সেই নথি খতিয়ে দেখার পর প্রশাসনের দাবি, নির্মাণের কোনও বৈধতা পাওয়া যায়নি। তদন্তে উঠে আসে, নদীচরের সরকারি জমির উপরই গড়ে তোলা হয়েছিল পুরো কাঠামো। এরপরই বেআইনি নির্মাণ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। মহকুমা প্রশাসনের নির্দেশে এখন কার্যত ভাঙনের মুখে ‘অরণ্যের কূলে’।

আরও পড়ুনঃ মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

তবে শুধু এই ক্যাফেই নয়, একই এলাকায় গড়ে ওঠা আরও একাধিক দোকান ও বাণিজ্যিক স্থাপনার নথিও খতিয়ে দেখা হচ্ছে। সেগুলির বৈধতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে ভবিষ্যতে আরও উচ্ছেদ অভিযান হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল

স্পা সেন্টারে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিও….

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে অগ্নিমিত্রা, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের