ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

Share:

নিজস্ব প্রতিনিধি,টাকি: উত্তর ২৪ পরগনা জেলার টাকির ইছামতি নদীর গা ঘেঁষে একাধিক বেআইনি নির্মাণ গড়ে উঠেছে। তৈরি হয়েছে নদীকে আড়াল করে গেস্ট হাউস। উপযুক্ত নথি না দেখাতে পারায় ভেঙে ফেলার নির্দেশ দিল টাকি পুরসভা।৫৬ টার মধ্যে ১৩টি বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিল টাকি পুরসভা(Taki Municipality)।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকি পুরসভায় গত ১৫ মে রাজ্য পুর দফতর থেকে বেআইনি বিল্ডিং ভাঙার নির্দেশিকা আসে। সেই মতো টাকি পুরসভা এক সপ্তাহর মধ্যে ৫৬ টি গেস্ট হাউস(Guest House), হোটেল, রেস্তোরাঁ ,ছোট, মাঝারি ও বড় ব্যবসায়ীদের কাছে থেকে উপযুক্ত নথি চেয়ে পাঠিয়েছিল।

তার মধ্যে ১৩ টি গেস্ট হাউস(Guest House) উপযুক্ত নথিপত্র দেখাতে পারেনি। সেই মতো সেই গেস্ট হাউসগুলোর সামনে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়। ইছামতি নদী লাগোয়া এই গেস্ট হাউসগুলো গত ১৫ বছরে তৃণমূল সরকারের আমলে তৈরি হয়েছিল বলে এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। যার কারণে উপযুক্ত নথিপত্র না পাওয়ার জন্য সেই গেস্ট হাউসের সামনে নোটিশ দিয়ে টাকি পুরসভা জানিয়ে দিল এক সপ্তাহর মধ্যে বেআইনি নির্মাণ ভাঙতে হবে।

এই নির্দেশিকা পাঠিয়েছিল পুর ও নগর উন্নয়ন দফতর। এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিক টাকি পুরসভা এমনটাই নির্দেশ এসেছিল। এই সিদ্ধান্তে খুশি টাকির স্থানীয় বাসিন্দারা । স্থানীয় মানুষের একটাই দাবি ,আগের অবস্থায় ফিরে আসুক ইছামতির পাড়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ১৫ বছরে ইছামতি নদীর(Ichamati River) পাড়ে প্রকৃতিকে ধ্বংস করে একের পর এক কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে। প্রাসাদসম হোটেল এবং গেস্ট হাউস ও রেস্তোরা তৈরি করে যথেচ্ছ ভাবে লাগানো হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত মেশিন। ইছামতির শোভাকে আড়াল করে সেখানে গড়ে উঠেছে হোটেল ও গেস্ট হাউস ব্যবসা। সেই সমস্ত হোটেল এবং গেস্ট হাউসগুলোতে দেহ ব্যবসা থেকে শুরু করে নানা ধরনের অনৈতিক কাজকর্ম চলে বলে অভিযোগ।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার