নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গেল শক্তির আরাধনার মহাপর্ব শারদীয়া নবরাত্রি। ১১ অক্টোবর অর্থাৎ আজ রবিবার থেকে শুরু হয়েছে এই উৎসব। আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হওয়া এই ন’দিনে দেবী দুর্গার নয়টি রূপের পুজো করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবারের নবরাত্রিতে একাধিক শুভ গ্রহযোগ তৈরি হচ্ছে। তার ইতিবাচক প্রভাব পড়তে পারে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে। বিশেষ করে চার রাশির জন্য এই সময় আর্থিক উন্নতি, কর্মজীবনে অগ্রগতি এবং মান-সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক, কোন চার রাশির ভাগ্যে কী রয়েছে।

দৃক পঞ্চাঙ্গের গণনা অনুযায়ী, ১৭ অক্টোবর সূর্য কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই অবস্থান করবে বুধ ও শুক্র। এই তিন গ্রহের অবস্থানের ফলে শুক্রাদিত্য, বুধাদিত্য, লক্ষ্মীনারায়ণ এবং ত্রিগ্রহী যোগ তৈরি হবে। অন্যদিকে, কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থানের কারণে গঠিত হবে হংস রাজযোগ। তুলা রাশিতে শুক্রের অবস্থানে তৈরি হবে মালব্য রাজযোগ। মীন রাশিতে বক্রী অবস্থায় থাকবে শনি। কুম্ভে থাকবে রাহু এবং সিংহে কেতু। ১১ অক্টোবর চন্দ্র তুলা রাশিতে প্রবেশ করবে। সেখানে শুক্রের সঙ্গে মিলিত হয়ে তৈরি হবে কলাত্মক যোগ। পরবর্তী সময়ে চন্দ্র বৃশ্চিক, ধনু ও মকর রাশির মধ্য দিয়ে গমন করবে।

১. মেষ রাশি: মেষ রাশির জাতকদের জন্য নবরাত্রি অত্যন্ত শুভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে। আর্থিক সমস্যাও অনেকটা কাটতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সামাজিক ক্ষেত্রে সম্মান বাড়বে। পরিবার ও বন্ধুদের সহযোগিতায় আত্মবিশ্বাস বাড়বে।

২. মিথুন রাশি: চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সময়টি অনুকূল হতে পারে। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে চিন্তাভাবনা করা জরুরি।

৩. সিংহ রাশি: নবরাত্রিতে মান-সম্মান ও আত্মবিশ্বাস বাড়তে পারে। চাকরিজীবীরা কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। নিজের প্রতিভা ও দক্ষতার জোরে কর্মক্ষেত্রে আলাদা পরিচিতি তৈরি হবে। ব্যবসায়ীদের সামনেও এগিয়ে যাওয়ার নতুন সুযোগ আসতে পারে।

৪. তুলা রাশি: এই রাশির জাতকদের জন্য নবরাত্রির নয় দিন কেরিয়ার ও আর্থিক সমস্যার সমাধানের পথ খুলে দিতে পারে। চাকরিতে পদোন্নতি অথবা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন আটকে থাকা টাকা ফিরে আসতে পারে। চাকরি পরিবর্তনের চেষ্টা করলে নতুন সুযোগ মিলতে পারে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তাও এগোতে পারে।

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা