জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

শনিবার (১০ অক্টোবর) মুম্বইয়ের ঐতিহাসিক অগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ প্রদর্শনের সময় আটক করা হয় বলিউড নায়ক ইমরান খান ও তাঁর বান্ধবীকে। যদিও রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। আরশোলাদের ডাকে শনিবার (১০ অক্টোবর) মুম্বইয়ের ক্রান্তি ময়দানে বিক্ষোভ প্রদর্শনের সময় আটক করা হয় বলিউড নায়ক ইমরান খান ও তাঁর বান্ধবীকে। যদিও রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। তাতেও স্বস্তি নেই! এবার এই ঘটনায় ইমরান খান, তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন এবং অন্যান্যদের বিরুদ্ধে গামদেবী থানায় এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ। 

মুম্বই পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ধারা ২২৩ (আদেশ অমান্য), ১২৬(২), ১৮৯(২) (বেআইনি সমাবেশ), ১৮৯(৩) এবং ১৮৯(৫)-এর অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। স্বয়ং পুলিশকর্মীরাই অভিযোগকারী ছিলেন। গতকাল বিক্ষোভ চলাকা্লীন মুম্বইজুড়ে প্রায় ৪০০ জনেরও বেশি লোককে আটক করা হয়েছে। শনিবার আটক হওয়ার পর ইমরান প্রিজন ভ্যানের ভিতর থেকে নিজের একটি ছবি আপলোড করেন এবং মজার ক্যাপশনে লেখেন, ‘মনে হচ্ছে গাড়ি নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি।’ অভিনেতার কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়। একটি ভিডিওতে তাঁকে পুলিশের উদ্দেশে ‘জয় হিন্দ’ বলতে শোনা যায়। অন্য একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, সত্যি বলতে, ‘আমাকে কেন এখানে আনা হয়েছে, আমি জানি না। ওরা আমাদের সবাইকে রাস্তা থেকে তুলে প্রিজন ভ্যানে বসতে বলেছে।’ আটক অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর অভিনেতা সংবাদমাধ্যমকে জানান, ‘মুক্তির আগে পুলিশ আমাদের প্রায় ২ ঘণ্টা মুম্বই ঘুরিয়েছে, কেন জানিনা। আমি এই আন্দোলনে অভিনেতা হিসেবে নয়, মুম্বইয়ের একজন নাগরিক হিসেবে এসেছিলাম। স্যার, আমার কোনও দাবি নেই। মানুষের কাছে কিছু দাবি করার মতো মর্যাদা আমার নেই। আমি কোনও সংগঠনেরও অংশ নই, তাই প্রতিনিধি হিসেবে কথা বলি না।’

প্রসঙ্গত, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় জালিয়াতিতে অভিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন চালাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার রাজধানী দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিলেন অভিজি‍ৎ দীপকেরা। যদিও আন্দোলনের আগেই দিল্লি পুলিশ আটক করেছিল ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতাদের। এর পরেই ভিডিয়ো বার্তায় গোটা দেশ জুড়ে আন্দোলনের ডাক দেন আরশোলাদের প্রধান অভিজি‍ৎ দীপকে। সেই ডাকে সাড়া দিয়ে দক্ষিণ মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। তাঁদের মধ্যে ছিলেন ইমরান খান, তাঁর প্রেমকা তুতো বোন জেন মেরি খান। ঘটনার কয়েক ঘণ্টা পরেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট দিতে থাকেন তাঁরা। এদিকে আজ সকালে আদালতের নির্দেশে মুক্তি দেওয়া হয় সিজেপির তিন শীর্ষ নেতাকে।

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

থানেতে মানব পাচার ও দেহব্যবসার বড় পর্দাফাঁস, উদ্ধার হিন্দি টেলিভিশন অভিনেত্রী

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

মেট্রো নাকি স্পা সেন্টার! চোখের নিচে প্যাচ, মাথায় তোয়ালে জড়িয়ে সফর তরুণীর

‘আমার বন্ধুকে আটক করেছে’, ভ্যানের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ মহিলার, তারপর যা করল পুলিশ…

নাবালিকাকে অপহরণ করে ৩০ হাজার টাকায় বিক্রি, হায়দরাবাদে যৌন চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৮

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা