‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির রাজপথে গতকাল, শনিবার আন্দোলনে নেমেছিল ককরোচ জনতা পার্টি। সেই আন্দোলন দমাতে দিয়ে গোটা দিল্লিকে কার্যত দেশ থেকে আলাদা করের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। মেট্রো বন্ধ, রাস্তায় রাস্তায় ব্য়ারিকেড, দূরপাল্লার ট্রেনকে দিল্লিতে নো এন্ট্রি। যন্তর মন্তরে ইন্টারনেট পরিষেবা বন্ধ। এইসব করে আন্দোলন দমাতে নেমেছিল দিল্লি পুলিশ। যদিও সবকিছু স্বাভাবিক রাখার আগেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই কথা দিল্লি পুলিশ শোনেনি বলে আদালত অবমাননার মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। সেই মামলারই আজ, রবিবার জরুরি ভিত্তিতে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে।

শীর্ষ আদালতের তরফে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে, খুব প্রয়োজন না থাকলে ব্যারিকেড সরান। দিল্লির জনজীবন স্বাভাবিক করতে হবে। মানুষকে খোলামেলাভাবে হাঁটতে দিন, পরিস্থিতি স্বাভাবিক করুন। সঙ্গে কেন্দ্রকে দিল্লিতে দ্রুত মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখতে ও ইন্টারনেট চালু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির আন্দোলন ঠেকাতে দিল্লি সম্পূর্ণ বন্ধ না করার নির্দেশ আগেই দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও সেই সেই নির্দেশ মানেনি দিল্লি পুলিশ। বন্ধ রাখা হয় ৪৫টি মেট্রো স্টেশন। বাতিল হয়েছিল শতাধিক ট্রেন। এর প্রেক্ষিতে আইনজীবী শৈলেন্দ্রমানি ত্রিপাঠী এবং মেনকা গুরুস্বামী আদালত অবমাননার মামলা দায়ের করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, দিল্লি পুলিশ কমিশনার অনুরাগ কুমার এবং ডিএমআরসি (DMRC) চেয়ারম্যান ডি থারার বিরুদ্ধে ইচ্ছাকৃত আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। সেই মামলারই শুনানিতে আজ, রবিবার কার্যত নাস্তানাবুদ হতে হল কেন্দ্র ও দিল্লি পুলিশকে। সুপ্রিম কোর্টের প্রশ্নবাণের কাছে তাদের অসহায় দেখায়।

আরও পডুন: নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

শীর্ষ আদালত এও কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, আন্দোলন করা সকলের অধিকার। শান্তিপূর্ণভাবে কেউ আন্দোলন করলে তাদের যেন আটক বা গ্রেফতার না করা হয়। আইনজীবী গোপাল সুব্রক্ষ্মণ্যাম বলেন, ‘সুপ্রিম কোর্টের বাইরে ১৬৩ ধারা জারি করা হয়েছে। ব্যারিকেড সরিয়ে সাধারণ মানুষের বাধাহীন ভাবে চলাফেরার অধিকার প্রতিষ্ঠা করা হোক। মেট্রো স্টেশন খুলে দেওয়া হোক। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ট্রেন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়নি। নিরস্ত্র ছাত্র-ছাত্রীদের নির্মমভাবে মারছে পুলিশ। সেই সম্পর্কিত একাধিক ভিডিয়োও রয়েছে।’ যদিও সুুপ্রিম কোর্টের বাইরে ১৬৩ ধারা জারি নিয়ে কিছুই জানেন না বলে শুনানিতে বলেন সলিসিটার জেনারেল তুষার মেহতা।

তারপরেই উষ্মাপ্রকাশ করেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি নির্দেশ দেন, ৫৭টা মেট্রো স্টেশন বন্ধ করার পর আমরা নির্দেশ দিয়েছিলাম খুলে দিতে। এরপর আপনারা ৪৫টা স্টেশন বন্ধ করেছেন। কি কারণে এই ৪৫টা স্টেশন বন্ধ করতে হল? বন্ধ করা স্টেশনের ভৌগোলিক অবস্থান অনুযায়ী গুরুত্ব কি? তা ম্যাপ আকারে মঙ্গলবারের মধ্যে জমা দিন। সঙ্গে দিল্লি পুলিশ কমিশনারের জবাব হলফনামা আকারে আগামী মঙ্গলবারের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। রেল চলাচল সংক্রান্ত নির্দেশ দেওয়ার পরও সরকার কি পদক্ষেপ করেছেন আগামী মঙ্গলবারের মধ্যে তার স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

ময়দা নয়, সাবুদানা দিয়ে বানান মুচমুচে ডোনাট, সহজ রেসিপিতে জমবে বিকেলের আড্ডা

পুজোর চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করতেই মারধর, অভিযুক্ত ক্লাবের দুই কর্তা

বাঙালিয়ানা ও আভিজাত্যে ভরপুর, সহজেই বানান চিতল মাছের কালিয়া

জিভে জল আনা স্বাদ! সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বেগুন পাবদা ঝোল

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

মর্মান্তিক! আবাসনের ছাদে জলের ট্যাঙ্কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার দুধের শিশুর দেহ

‘অশুভ শক্তি চিরতরে বিদায় নিয়েছে’, নানা পটেকরের মৃত্যু্র পর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন তনুশ্রী

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

ফের নেপালে প্রাকৃতিক বিপর্যয়! হড়পা বানে ভাসল বাড়ি-রাস্তা বাজার, জারি সতর্কতা

‘আন্দোলন করাটা ভারতবর্ষে একটা ফ্যাশন,’ বিরোধীদের তীব্র কটাক্ষ দিলীপের

খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস