ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালে ঘুম ভাঙার পর অনেকেরই তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে পড়ার অভ্যাস রয়েছে। কিন্তু এই অভ্যাসই দীর্ঘমেয়াদে ডেকে আনতে পারে কোমর ও পিঠের গুরুতর সমস্যা। ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে বিছানা ছেড়ে উঠলে মেরুদণ্ড এবং পেশিতে অতিরিক্ত চাপ পড়ে, যার ফলে পিঠে ব্যথা  ঝুঁকি বেড়ে যেতে পারে। চিকিৎসকদের মতে, রাতভর ঘুমের সময় মেরুদণ্ডের ডিস্কগুলিতে চাপের মাত্রা বৃদ্ধি পায়। সকালে ঘুম ভাঙার পর শরীর তুলনামূলকভাবে শক্ত ও অনমনীয় থাকে। এই সময় হঠাৎ মোচড় দিয়ে উঠে দাঁড়ালে ডিস্ক ও পেশির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা কোমরের ব্যথার অন্যতম কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, ঘুম থেকে উঠেই সরাসরি দাঁড়িয়ে পড়ার বদলে প্রথমে বিছানায় শুয়েই শরীরকে হালকা স্ট্রেচ করুন। এরপর পাশ ফিরে শুয়ে ধীরে ধীরে পা বিছানার বাইরে নামিয়ে হাতের সাহায্যে উঠে বসুন। কয়েক সেকেন্ড বসে থেকে তারপর দাঁড়ানো উচিত। এতে মেরুদণ্ডে হঠাৎ চাপ পড়ে না। যাঁদের সকালে ঘুম থেকে উঠে কোমর বা পিঠে শক্তভাব অনুভূত হয়, তাঁরা হাঁটু বুকের কাছে টেনে আনা, লেগ রেইজ বা হালকা স্ট্রেচিংয়ের মতো ব্যায়াম করতে পারেন। এতে পেশি নমনীয় হয় এবং ব্যথার সম্ভাবনা কমে।

শুধুমাত্র ভুলভাবে বিছানা ছাড়ার অভ্যাসই নয়, দীর্ঘক্ষণ বসে কাজ করা, ভুল অঙ্গবিন্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, অনুপযুক্ত বালিশ ব্যবহার এবং অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহারের কারণেও পিঠের সমস্যা বাড়তে পারে। পিঠের স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, সঠিক অঙ্গবিন্যাস বজায় রাখা এবং দীর্ঘক্ষণ একভাবে বসে না থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রতিদিন সকালে তীব্র ব্যথা, অবশভাব বা চলাফেরায় সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা