আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: আরামবাগে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলা যাত্রীর।  মঙ্গলবার (২৩ জুন) সকালে নয়াজুলিতে উল্টে যায় বাসটি। তাতেই আহত হয়েছেন বেশ কয়েকজন তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরামবাগ হাসপাতালে। এই দুর্ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরামবাগ লোকসভার অন্তর্গত বিধায়কদের আহতদের দেখতে যাওয়ার জন্য নির্দেশ দেন।  মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বিধানসভার অধিবেশন ছেড়ে তাঁরা রওনা দেন হাসপাতালের উদ্দেশ্যে। 

দুর্ঘটনায় আহতদের দেখতে আরামবাগ মেডিকেল কলেজে ছুটে যান আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ ও খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। আহত যাত্রীদের সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে কিনা খতিয়ে দেখেন তাঁরা। সেই সঙ্গেই বাস দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়করা।

আরামবাগ মেডিকেল কলেজ থেকে বেরিয়ে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই এসেছি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। জখমদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়েছে। আমরা সকলে পাশে আছি। মুখ্যমন্ত্রী নিজেও বিষয়টি দেখছেন। তাঁকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা সমস্ত পরিস্থিতি ওনাকে জানিয়েছি।’ 

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের