রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  হিন্দু ধর্মে ভগবান হনুমানকে কলিযুগের জাগ্রত দেবতা বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, ভক্তিভরে তাঁর আরাধনা করলে জীবনের নানা বাধা-বিপত্তি দূর হয় এবং সাহস, শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলের দিন হনুমান পুজোর মাহাত্ম্য আরও বেড়ে যায়।

কেন রাতে হনুমান পুজো করা হয়?

জ্যোতিষী শৈলেন্দ্র পাণ্ডের মতে, মঙ্গলবার ও শনিবার হনুমানজির পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। তবে সম্ভব হলে সন্ধ্যা বা রাতের সময় পুজো করলে তার ফল আরও বেশি পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সন্ধ্যার সময় মহাদেব সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে বিচরণ করেন। ভগবান হনুমানকে শিবের রুদ্র অবতার হিসেবে গণ্য করা হয়। তাই এই সময় তাঁর আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আরও একটি প্রচলিত বিশ্বাস হল, দিনের অধিকাংশ সময় হনুমানজি শ্রীরামের সেবায় ব্যস্ত থাকেন। সেই কারণেই সন্ধ্যা ও রাতকে তাঁর পুজোর জন্য বিশেষ সময় হিসেবে ধরা হয়। এই সময় হনুমান চালিশা পাঠ করলে ইতিবাচক ফল দ্রুত লাভ করা যায় বলেও অনেকের বিশ্বাস।

কীভাবে করবেন হনুমান পুজো?

পুজোর আগে শরীর ও মন পরিষ্কার রাখা জরুরি। লাল রংয়ের আসনে বসে পুজো করা শুভ বলে মনে করা হয়। চিন্তা, কথা ও আচরণে সংযম বজায় রাখতে হবে। পুজোর স্থানে শ্রীরাম ও হনুমানের ছবি বা মূর্তি স্থাপন করুন। প্রথমে শ্রীরামের পুজো করুন। এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ফুল, ফল ও মিষ্টি নিবেদন করুন। ভক্তিভরে হনুমান চালিশা পাঠ করুন। আরতি শেষে নিজের মনের ইচ্ছা ও প্রার্থনা জানান।

আরও পড়ুনঃ সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?
 নিষ্ঠা ও সঠিক নিয়ম মেনে হনুমানের আরাধনা করলে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং নানা সংকট থেকে মুক্তির পথ বের হয়।

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা