‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাসপোর্টকে এতদিন নাগরিকত্বের বড় প্রমাণ হিসেবে মেনে আসা হচ্ছিল। কিন্তু সেই ধারনা ভেঙে দিল বিদেশ মন্ত্রক। বুধবার (২৪ জুন) বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ‘পাসপোর্ট কোনও নাগরিকত্বের প্রমাণপত্র নয়। বিদেশ ভ্রমণের নথি।’ বিদেশ মন্ত্রকের ওই ঘোষণার পরেই সমাজমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। অনেক নেটা নাগরিক ক্ষুব্ধ স্বরে প্রশ্ন তুলেছেন, ‘আত্মনির্ভর ভারতে তাহলে নাগরিকত্বের প্রমাণপত্র কোনটা?’ যদিও এ বিষয়ে কেন্দ্রের তরফে খোলসা করে কিছু জানানো হয়নি।

চলতি বছরের শুরুতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলার শুনানির সময়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল, ‘আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। এটি শুধুমাত্র একটি সরকারি পরিচয়পত্র।’ ভোটারদের সচিত্র পরিচয়পত্রকে নাগরিকত্বের নথি হিসেবে গণ্য করা হয় না। এটি মূলত পরিচয় ও বাসস্থানের একটি দলিল। শুধু ভোট দেওয়ার অধিকার পাওয়া যায়। এ বার পাসপোর্টও ‘নাগরিকত্বের প্রমাণ নয়’ তালিকায় যুক্ত হল।

এদিন ১৪তম পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে বিদেশ মন্ত্রকের তরফে নিজেদের কাজ নিয়ে ঢাক পিটিয়ে জানানো হয়েছে, ‘২০২৫ সালে ১.৫ কোটি পাসপোর্ট এবং সংশ্লিষ্ট পরিষেবা প্রদান করা হয়েছে, যার মধ্যে শুধু পাসপোর্টের সংখ্যাই ছিল ১.৩৯ কোটি। বর্তমানে পুলিশ ভেরিফিকেশনের সময় বাদ দিয়ে ছয় কর্মদিবসের মধ্যেই পাসপোর্ট সরবরাহ করা হচ্ছে। নাগরিকরা এখন পাসপোর্ট সেবা কেন্দ্রগুলিতে গড়ে ৪৫ মিনিটেরও কম সময় ব্যয় করেন।’ তবে পাসপোর্টধারীদের জোর ধাক্কা দিয়ে এও জানানো হয়েছে, ‘পাসপোর্ট মূলত আন্তর্জাতিক ভ্রমণের জন্য সরকারের দেওয়া একটি নথি। নাগরিকত্বের কোনও  প্রমাণপত্র নয়।’

বিদেশ মন্ত্রকের এমন ঘোষণার পরেই সমাজমাধ্যমে ঝড় উঠেছে। অনেকে লিখেছেন, ‘পাসপোর্ট তো শুধু ভারতীয়রাই পান। ভিন দেশিরা নন। তাহলে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ না হলে কেন সবাইকে দেওয়া হচ্ছে না?’ কেউ লিখেছেন, ‘পাসপোর্টের পিছনের ভাঁজে একটি নোটে উল্লেখ করা থাকে যে এটি ‘ভারত সরকারের সম্পত্তি’ এবং সরকার আদেশ দিলে তা জমা দিতে হবে। অন্য কোনও সরকারি নথিতে তা কেন লেখা থাকে না?’ কেউ-কেউ মজা করে বলছেন, ‘এর পর কোনও দিন বিদেশ মন্ত্রক বলে দেবে, দেশে যারা বসবাস করছেন, তারা কেউ এ দেশের নাগরিক নন?’

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন সকলে

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য