তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। গতকাল, বুধবার সন্ধ্যায় এসএসকেএমে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন পাঁচজনের মৃত্যু হয়েছে। কিন্তু আজ, বৃহস্পতিবার সকালে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে প্রথমে তেমনটা জানা গেলেও পরে সেই খবর নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। যার ফলে তারাতলায় বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। এখনও পর্যন্ত ৩১ জন শ্রমিককে উদ্ধার করা গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। উদ্ধারকাজ চলছে। অক্লান্ত পরিশ্রম করে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও এনডিআরএফ। তারাতলায় যেখানে নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়েছে সেখানেই একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে ভারতীয় সেনা। ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় যাদের উদ্ধার করা হচ্ছে, তাদের সেই অস্থায়ী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে পাঠানো হচ্ছে এসএসকেএমে।

আরও পডুন: তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

আজ, বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধারকাজ আরও জোরকদমে চলছে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ভারতীয় সেনা। ধ্বংসস্তূপের ভিতরে বিশেষ ক্যামেরা পাঠিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ক্য়ামেরা থেকে ছবি নিয়ে ল্যাপটপে পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই ছবি দেখেই চিহ্নিত করা হচ্ছে কোথায় কোথায় আটকে রয়েছেন শ্রমিকরা। যে জায়গাগুলিতে জীবিত কারও উপস্থিতির সম্ভাবনা দেখা যাচ্ছে, সেগুলিকেই চিহ্নিত করে সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনা নিয়ে আজ, বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই ক্ষতিপূরণ সহ একাধিক বিষয়ে ঘোষণা করবেন তিনি।

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে থামাল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি