বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দল হল ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দলের খেলা দেখার জন্য সারা বছর মুখিয়ে থাকেন ফুটবলপ্রেমীরা। আর সেই ম্যাচ যদি বিশ্বকাপের মঞ্চে অনুষ্ঠিত হয়, তাহলে উত্তেজনার পারদ যে কোথায় গিয়ে পৌঁছয়, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এবার বিশ্বকাপের মঞ্চ আরও বিশেষ হতে চলেছে কারণ ৩৬ বছর মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা। এই খবর সামনে আসতেই ফুটবল প্রেমীদের উত্তেজনা বেড়েছে বহুগুণে। শুরু হয়েছে অপেক্ষার প্রহর গোনা। 

শেষবার ১৯৯০ সালের ২৪ জুন বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল ব্রাজিল। ইতালির তুরিনে অনুষ্ঠিত বিশ্বকাপের সেই হাইভোল্টেজ ‘রাউন্ড অব সিক্সটিন’ (দ্বিতীয় রাউন্ড) ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। তারপর কেটে গিয়েছে প্রায় ৩ যুগ। ব্রাজিল-আর্জেন্টিনাকে আর মুখোমুখি লড়াই করতে দেখা যায়নি। তবে ভক্তদের সেই অপেক্ষা শেষ হতে পারে এই বিশ্বকাপে। যদি সমীকরণ মিলে যায় তাহলে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা। দুই দেশের ফুটবল ঐতিহ্যে সমৃদ্ধ। একদিকে ব্রাজিলের জাদুকরী ফুটবল, অসাধারণ স্কিল ও আক্রমণাত্মক খেলার ধরণ, অন্যদিকে আর্জেন্টিনার লড়াকু মানসিকতা, কৌশলী ফুটবল এবং তারকাদের ঝলক। সব মিলিয়ে এই লড়াই হয়ে উঠবে এক মহারণ।

কীভাবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

গ্রুপ পর্বে টানা দুটি ম্যাচ জিতে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে মেসিরা মাঠে নামবে জর্ডানের বিপক্ষে। সবঠিক থাকলে শেষ ম্যাচেও জয় নিশ্চিত হতে চলেছে আলবিসেলেস্তাদের। অন্যদিকে দ্বিতীয় রাউন্ডে তারা খেলবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপদের বিপক্ষে। সেখানে এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ উরুগুয়ে। অন্যদিকে শুরুটা খারাপ করলেও হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপে টেবিলে শীর্ষে ফিরেছে ব্রাজিল। শেষ ম্যাচে স্কটিশদের ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তাই পরের রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে জাপান। ব্রাজিল-আর্জেন্টিনা এই অবস্থানের থেকে যদি দ্বিতীয়, তৃতীয় ও কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারে তাহলে সেমিফাইনালে দুই দল মুখোমুখি হবে।

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

সোনা-রুপোর দামে বড় পতন! দেখুন লক্ষ্মীবারের দর

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, দোকান খুলতেই মাথায় হাত ব্যবসায়ীদের

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি

নবম শ্রেণির পড়ুয়াদের পাঠ্যসূচিতে এবার ইন্দিরার জারি করা জরুরি অবস্থা

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর