তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলা যেন মৃত্য়ুপুরীতে পরিণত হয়েছে। যত সময় যাচ্ছে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত বুধবার দুপুর ১২টা ৭ মিনিটে তারাতলার হাইড রোডের কাছে নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে। সেই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। এখনও চলছে উদ্ধারকাজ। তাই মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। আহত হয়ে এসএসকেএমে ভর্তি রয়েছেন ১৮ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পডুন: ১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি

গতকাল, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত নিহতের সংখ্যাটা ছিল ১১। আজ, শুক্রবার সকালে সেটি বেড়ে দাঁড়াল ১৫-তে। আরও তিনজন এখনও আটকে আছেন ওই ধ্বংসস্তূপের নিচে। এমনটাই মনে করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের প্রাণের স্পন্দন মেলেনি গ্রাউন্ড পেনিট্রেটিং রেডারে। ইতিমধ্যেই প্রায় ৪৬ ঘণ্টা কেটে গিয়েছে। তাই ওই আটকে থাকা শ্রমিকদেরও বেঁচে থাকার সম্ভাবনা কম। তাঁদের কাছে পৌঁছয়নি জল এবং অক্সিজেনও। এদিকে, আজ, শুক্রবার যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তাঁদের নাম পরিচয় জানায়নি এসএসকেএম কর্তৃপক্ষ। ৪৬ ঘণ্টা কেটে গেলেও অক্লান্ত পরিশ্রম করে তারাতলায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও এনডিআরএফ। সেই কাজে হাত লাগিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে কলকাতা পুলিশ ও দমকলও।

তারাতলায় উদ্ধারকাজের জন্য গতকাল, বৃহস্পতিবার থেকেই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছিল ভারতীয় সেনা। ধ্বংসস্তূপের ভিতরে বিশেষ ক্যামেরা পাঠিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখার কাজ করছে সেনা। সেই ক্য়ামেরা থেকে ছবি নিয়ে ল্যাপটপে গোটা বিষয়টি পর্যবেক্ষণ করার কাজ চলছে। ভার্টিক্যাল ড্রিলিং করে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

লালবাজারের তরফে নিহত কয়েকজন শ্রমিকের নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে। 

কৃষ্ণ চৌধুরী (পুরুষ/৪৯ বছর), পিতা- প্রয়াত লক্ষ্মণ চৌধুরী, ৯/১৪০ পূর্বাশা পাড়া, জগদ্দল, ওল্ড মুলাজোড় রোড

রোহিত চৌধুরী (পুরুষ/২০ বছর), পিতা- বেনারসী চৌধুরী, গাজীপুর, পোঃ- অগ্রদ্বীপ আরএস, থানা- অগ্রদ্বীপ

চন্দ্রমা চৌধুরী (পুরুষ/৬০ বছর), পিতা- প্রয়াত জগন্নাথ চৌধুরী, গ্রাম+পোঃ চর শম্ভুনগর, কৃষ্ণনগর, থানা- কোতোয়ালি, নদিয়া

রাহুল চৌধুরী (পুরুষ/১৭ বছর), পিতা- রাম প্রসাদ চৌধুরী, গ্রাম+পোঃ – চর শম্ভুনগর, কোতোয়ালি, নদিয়া।

পাপ্পু কুমার রজক (পুরুষ/৪০ বছর), পিতা- কৈলাশ রজক, এন৭, ইস্ট কাপ্তে পাড়া রোড, শ্যামনগর, থানা: জগদ্দল

ঘি কুমার (পুরুষ/১৭ বছর), মির্জাচক, লাগমা, মুঙ্গের, বিহার

আসগর হুসেন (পুরুষ/৫৪ বছর), ৪/৩এইচ/৩৯, ভূকৈলাশ রোড, একবালপুর, কলকাতা – ২৩।

সাহিল সর্দার (পুরুষ/১৭ বছর), পিতা- নাছিম সর্দার, গ্রাম- রামচন্দ্রখালি, পোঃ – সোনাখালি, থানা – বাসন্তী, জেলা- দক্ষিণ ২৪ পরগনা

হাসান ইমাম (পুরুষ/৪৪ বছর), কিউ ৪৩ নিসার মিস্ত্রি লেন, গার্ডেনরিচ, কলকাতা-২৪

গণেশ কালিন্দী (পুরুষ/৪৫ বছর), পিতা- কালিপদ কালিন্দী, সাউথ চাপড়া, পোঃ নিরসা, থানা: কালুবাথান, ধানবাদ

নবীন সিং (পুরুষ/৪৪ বছর), পিতা- জওহর সিং, লায়েক বাঁধ, রানীগঞ্জ এম, বার্ধক্য হাসপাতাল (বর্ধমান),

স্বপন মণ্ডল (পুরুষ/৫৬ বছর), পিতা- গৌর মণ্ডল, ১/৭, রাজবংশী পাড়া, পোঃ-শ্যামনগর, থানা-জগদ্দল

মন্নু কুমার (পুরুষ/১৯ বছর), মুঙ্গের, বিহার

হরমুজ প্রণালিতে ১১ হাজার নাবিকের উদ্ধার অভিযান স্থগিত করেছে জাতিসংঘ

আসছে ‘বাহুবলী ৩’, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বড় খবর দিলেন প্রভাস-অনুষ্কা-রানা

তারাতলায় ধ্বংসস্তুপের নিচে থেকে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন, যখন উদ্ধার ততক্ষণে সব‌ শেষ

১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি

ম্যাচের আগে ব্রাজিলকে হুমকি জাপানের স্ট্রাইকারের, কোচও দিলেন বিশেষ বার্তা

ঝাড়খণ্ডের রামগড়ে ট্রাক ও গাড়ির ভয়াবহ সংঘর্ষ, মৃত ৭

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

পাহাড়, ঝর্না আর ঘন জঙ্গল! বর্ষায় ঘুরে আসুন পশ্চিমঘাটের এই মনোরম ১০ গন্তব্যে

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু ব্যাপক লুটপাট

Jio-র ৩৪৯ টাকার রিচার্জে বিনামূল্যে মিলছে ৩১ হাজার টাকার এআই সার্ভিস