১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের নির্মাণকাজ এবার শেষ পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘ সময় অপেক্ষার পর চিংড়িঘাটা এলাকায় আবারও জোরকদমে শুরু হয়েছে কাজ। সেই নির্মাণের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করতে কয়েক দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে চিংড়িঘাটা উড়ালপুল। ফলে যান চলাচলে সাময়িক পরিবর্তন আনছে প্রশাসন।

কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনের নির্মাণকাজে এবার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হতে চলেছে। চিংড়িঘাটা এলাকায় মেট্রো করিডরের গার্ডার সংযুক্তির শেষ পর্যায়ের কাজের জন্য মোট ১২০ ঘণ্টার বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। সেই কারণেই শুক্রবার রাত থেকে ধাপে ধাপে বন্ধ রাখা হবে চিংড়িঘাটা উড়ালপুল। মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় আজ শুক্রবার (২৬ জুন) রাত ৮টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৮টা পর্যন্ত উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। দ্বিতীয় দফায় আগামী ৩ জুলাই শুক্রবার রাত ৮ টা থেকে ৬ জুলাই সোমবার সকাল ৮ টা পর্যন্ত একইভাবে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। এই সময়ে চিংড়িঘাটা উড়ালপুলের সুকান্ত নগরমুখী অংশের উপরে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে গার্ডার সংযুক্ত করার কাজ হবে। রূপায়ণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) জানিয়েছে, প্রথম পর্যায়ে ৩২৫ ও ৩২৬ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানো হবে। দ্বিতীয় পর্যায়ে ৩২৬ ও ৩২৭ নম্বর পিলারের উপর গার্ডার স্থাপন করে স্টেশনের সঙ্গে করিডরের চূড়ান্ত সংযোগ সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

উড়ালপুল বন্ধ থাকার সময় সেক্টর ফাইভমুখী সমস্ত যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। বেলেঘাটা মেইন রোড, ইএম বাইপাস ক্রসিং এবং সল্টলেকের বিভিন্ন রাস্তা ব্যবহার করে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি যতটা সম্ভব কম হয়। মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য, আগামী ডিসেম্বরের মধ্যেই কবি সুভাষ থেকে নিউটাউন পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা চালু করা। সেই লক্ষ্য পূরণে দিনরাত এক করে চলছে নির্মাণকাজ। উল্লেখ্য, চিংড়িঘাটা অংশের কাজ একসময় দীর্ঘদিন থমকে ছিল। বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক জটিলতার কারণে প্রায় আড়াই বছর নির্মাণ কার্যত বন্ধ ছিল। পরবর্তীতে প্রয়োজনীয় অনুমোদন মেলার পর ফের পূর্ণ গতিতে কাজ শুরু করে আরভিএনএল। বর্তমানে সেই কাজ শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ায় অরেঞ্জ লাইনের উদ্বোধনের আশা আরও জোরালো হয়েছে।

ম্যাচের আগে ব্রাজিলকে হুমকি জাপানের স্ট্রাইকারের, কোচও দিলেন বিশেষ বার্তা

ঝাড়খণ্ডের রামগড়ে ট্রাক ও গাড়ির ভয়াবহ সংঘর্ষ, মৃত ৭

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

পাহাড়, ঝর্না আর ঘন জঙ্গল! বর্ষায় ঘুরে আসুন পশ্চিমঘাটের এই মনোরম ১০ গন্তব্যে

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু ব্যাপক লুটপাট

Jio-র ৩৪৯ টাকার রিচার্জে বিনামূল্যে মিলছে ৩১ হাজার টাকার এআই সার্ভিস

Flipkart এর দুর্দান্ত অফার, ২২ হাজার টাকা সস্তায় কিনে নিন Google Pixel 10

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? জেনে নিন এই ঘরোয়া উপায়ে মিলবে সমাধান

ফ্রিজের মাথার উপর থেকে সরিয়ে ফেলুন এই ৩ টি জিনিস, তার পরে ম্যাজিক দেখুন