বিশ্বকাপে জমে উঠেছে লড়াই, শেষ ৩২-এ জায়গা করল যারা, বাদ পড়ল কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফুটবল বিশ্বকাপ মানেই দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান, আবেগ, উত্তেজনা। প্রতিটি মুহূর্তে থাকে চমক, রচিত হয় ইতিহাস। এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যার জন্য প্রস্তুত থাকে না দর্শকরা। এবারের আসরও তার ব্যতিক্রম নয়। গ্রুপ পর্বে দীর্ঘ লড়াইয়ে শেষ ৩২-এ জায়গা করে নিতে দলগুলি নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে মাঠে নেমেছে। প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে টানটান উত্তেজনা, নাটকীয় মুহূর্ত এবং শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই করার মানসিকতা। ১২ গ্রুপের মধ্যে ৬টি গ্রুপের সব ম্যাচ শেষ। এরই মধ্যে রাউন্ড অব থার্টি টুর ১৯টি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। বাদ পড়েছে ৮টি দল। বাকি ২১টি দল অপেক্ষায় রয়েছে ১৩টি জায়গার জন্য।

বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছতে অনেক দলকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। কেউ দুর্দান্ত পারফরম্যান্সে সমর্থকদের স্বপ্ন দেখিয়েছে, আবার কেউ প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। শক্তিশালী বলে পরিচিত কয়েকটি দলের বিদায় ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের হতাশ করেছে। বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুকে নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত এবারের মতো বিদায় নিতে হয়েছে তাদের। অন্যদিকে, তুলনামূলকভাবে কম আলোচিত কয়েকটি দল নিজেদের দাপুটে পারফরম্যান্সে সকলকে চমকে দিয়েছে। এক নজরে দেখে নিন শেষ ৩২-এ মধ্যে জায়গা করেছে কোন দলগুলি আর কারা বাদ পড়েছে।

শেষ ৩২-এ জায়গা করেছে যে সব দল

গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো
গ্রুপ ‘ডি’: আমেরিকা, অস্ট্রেলিয়া
গ্রুপ ‘ই’: জার্মানি, আইভরিকোস্ট ও ইকুয়েডর
গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন
গ্রুপ ‘আই’: ফ্রান্স, নরওয়ে
গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা
গ্রুপ ‘কে’: কলম্বিয়া

বিদায় নিয়েছে কারা

এখন পর্যন্ত মোট ৮টি দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। সেই দলগুলো হল তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।

হরমুজ প্রণালিতে ১১ হাজার নাবিকের উদ্ধার অভিযান স্থগিত করেছে জাতিসংঘ

আসছে ‘বাহুবলী ৩’, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বড় খবর দিলেন প্রভাস-অনুষ্কা-রানা

তারাতলায় ধ্বংসস্তুপের নিচে থেকে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন, যখন উদ্ধার ততক্ষণে সব‌ শেষ

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি

ম্যাচের আগে ব্রাজিলকে হুমকি জাপানের স্ট্রাইকারের, কোচও দিলেন বিশেষ বার্তা

ঝাড়খণ্ডের রামগড়ে ট্রাক ও গাড়ির ভয়াবহ সংঘর্ষ, মৃত ৭

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

পাহাড়, ঝর্না আর ঘন জঙ্গল! বর্ষায় ঘুরে আসুন পশ্চিমঘাটের এই মনোরম ১০ গন্তব্যে

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু ব্যাপক লুটপাট

Jio-র ৩৪৯ টাকার রিচার্জে বিনামূল্যে মিলছে ৩১ হাজার টাকার এআই সার্ভিস