স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্কিং সেক্টরে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। দেশের শীর্ষ ব্যাঙ্ক কর্তৃপক্ষ সংস্থাটি প্রবেশনারি অফিসার (PO) হিসেবে ১,৫০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের বেসিক পে ৪৮,৪৮০ টাকা থেকে শুরু হবে। বেসিক বেতনের পাশাপাশি মহার্ঘ ভাতা (DA), হাউস রেন্ট অ্যালাউন্স (HRA), সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স (CCA) এবং অন্যান্য সুযোগ সুবিধা মিলিয়ে মোট বেতন আরও বেশি হতে পারে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ৮ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: Probationary Officer (PO)

মোট শূন্যপদ: ১,৫০০

বিজ্ঞপ্তি নম্বর: CRPD/PO/2026-27/09

আবেদনের শেষ তারিখ: ৮ জুলাই ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইন

যোগ্যতা ও বয়সসীমা

আবেদনকারীর যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা সাধারণত ২১ থেকে ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন ফি

General / OBC / EWS: ₹৭৫০

SC / ST / PwBD: কোনও আবেদন ফি নেই

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থী বাছাই হবে তিনটি ধাপে। প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং সাইকোমেট্রিক টেস্ট। প্রতিটি ধাপে উত্তীর্ণ হলেই চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া যাবে।

আবেদন করবেন কীভাবে?

প্রার্থীদের SBI এর কেরিয়ার পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে আবেদনপত্র পূরণ করতে হবে, এরপর প্রয়োজনীয় নথি, ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন ফি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার আগে সমস্ত তথ্য ভালভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।পাশাপাশি শেষ মুহূর্তের ভিড় এড়াতে প্রার্থীদের যত দ্রুত সম্ভব আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন করার  প্রদ্ধতি

প্রথমে SBI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান। হোমপেজে থাকা ‘Careers’ বিভাগে ক্লিক করুন। এরপর ‘Current Openings’ অপশনে প্রবেশ করুন। SBI PO Recruitment 2026-এর বিজ্ঞপ্তি খুলুন এবং সম্পূর্ণ পড়ে নিন। ‘Apply Online’ লিঙ্কে ক্লিক করুন। ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন। নির্ধারিত মাপ অনুযায়ী পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করুন। অনলাইন পেমেন্টের মাধ্যমে আবেদন ফি জমা করুন। সমস্ত তথ্য যাচাই করে আবেদনপত্র জমা দিন। ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্ট বা PDF কপি সংরক্ষণ করে রাখুন।

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্তসহায়কের বন্ধুকে তুলে নিয়ে গেল পুলিশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পের মৃত্যুমিছিলে ৫৮৯ জন, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর কেঁপে উঠল ফিলিপাইন! মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

কলকাতা থেকে অস্ত্রসমেত গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল নেতা, থানার সামনে ডিম-বর্ষণ

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট