তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলা নির্মীয়মাণ গোডাউন ধসে ভয়াবহ দুর্ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুন) সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ঘটনার সঙ্গে যুক্ত নির্মাণ সংস্থা ‘আয়ান ট্রেডার্স’ এবং সংশ্লিষ্ট আর্কিটেক্টকে কালো তালিকাভুক্ত (Black Listed) করা হয়েছে। তাঁর দাবি, অনুমোদিত নকশা অনুযায়ী কাজের তদারকির দায়িত্ব থাকলেও সংশ্লিষ্ট সংস্থা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেনি। 

মুখ্যমন্ত্রী জানান, ‘প্ল্যানার ও আর্কিটেক্টের নজরদারির দায়িত্ব ছিল। ওদের আমরা ব্ল্যাকলিস্টেট করছি। প্ল্যান পাশ হয়েছিল। সংস্থার দায়িত্ব ছিল নজরদারি চালানো। ওরা সেই দায়িত্ব অন্যকে দেয়। কিন্তু তারাতলায় কোনও নজরদারি হয়নি। নিশ্চিন্তে থাকুন যারা এই ঘটনার নেপথ্যে কাউকে রেয়াত করা হবে না।’ পাশাপাশি তিনি কলকাতা ও সংলগ্ন এলাকায় অনুমোদিত নির্মাণ পরিকল্পনা নিয়ে যাঁরা প্রতারণার শিকার হয়েছেন, তাঁদের নিকটবর্তী থানায় অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন। সাংবাদিক বৈঠকে তিনি পোস্তা ও গার্ডেনরিচের দুর্ঘটনার প্রসঙ্গ টেনে পূর্বতন তৃণমূল সরকারের সমালোচনাও করেন।

আরও পড়ুন: ‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, বুধবার (২৪ জুন) দুপুর ১২ টা ৭ মিনিট নাগাদ তারাতলায় নির্মীয়মাণ একটি গোডাউন আচমকাই ধসে পড়ে। দুর্ঘটনার পরপরই পুলিশ, দমকল, এনডিআরএফ এবং সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। আধুনিক প্রযুক্তির সাহায্যে ধ্বংসস্তূপে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চালানো হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩৩ জন। ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আজ অর্থাৎ শুক্রবারই শেষ হবে উদ্ধারকাজ। জানা গিয়েছে, শম্ভুনাথ বেহরা কর্তৃপক্ষের কাছ থেকে ৩০ বছরের লিজে ওই জমি নিয়েছিলেন। পরে গোডাউন নির্মাণের দায়িত্ব দেওয়া হয় বেহরা ব্রাদার্সকে, যারা নির্মাণের কাজের বরাত দেয় আয়ান ট্রেডার্সকে।

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি