তহবিল চুরি নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন রাম মন্দির ট্রাস্টের প্রধান চম্পত রাই

Share:

নিজস্ব প্রতিনিধি: রাম মন্দিরের অনুদান ঘিরে বিতর্কে এবার বড় মোড়। এফআইআর, গ্রেফতারির পর এবার শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের শীর্ষস্তরেও ব্যাপক রদবদল শুরু হয়েছে। ট্রাস্ট সচিব  চম্পত রাই ও অনুকল্প মিশ্র ট্রাস্টি ড: অনিল মিশ্র শুক্রবার (২৬ জুন) পদত্যাগ করেছেন। ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর মূল দায়িত্বে ছিলেন চম্পত রাই। বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) প্রাথমিক অনুসন্ধানের পর থেকেই ট্রাস্টের অভ্যন্তরে তদন্তের তীব্রতা বেড়েছে।   

এসআইটি-র প্রতিবেদনে অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া দান-সাহায্যের ব্যবস্থাপনা ও নজরদারিতে বড় ধরনের অব্যবস্থা ও গাফিলতির প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে। এসআইটি-র সুপারিশে এই মামলায় প্রথম এফআইআর ইতিমধ্যে দায়ের হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন ট্রাস্টের সদস্য কৃষ্ণ মোহন। তিনি প্রয়াত ট্রাস্টি কামেশ্বর চৌপালের মৃত্যুর পর ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ট্রাস্টে যোগ দিয়েছিলেন। এফআইআর নথিভুক্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তরপ্রদেশ পুলিশ শুক্রবার মোট অভিযুক্ত আটজনকে গ্রেফতার করে। জানা গিয়েছে, যোগী আদিত্যনাথের নির্দেশে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)- এর একাধিক ধারা, যার মধ্যে 306,316(5),317(4),317(5),61 এবং 3(5) অন্তর্ভুক্ত। এর অধীনে মামলাটি দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লাভকুশ মিশ্র, মণীশ কুমার যাদব, করুণেশ পান্ডে, রমাশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রাম শঙ্কর যাদব ওরফে তিনু। 

আরও পড়ুন: ক্যাশবাক্সের চাবির মালিক থেকে প্রাক্তন ব্যাঙ্ক কর্মী, রাম মন্দিরের অনুদান চুরিতে গ্রেফতার ৮

গ্রেফতারকৃতরা হলেন- অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লাভকুশ মিশ্র, মণীশ কুমার যাদব, করুণেশ পান্ডে, রমাশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রাম শঙ্কর যাদব ওরফে তিনু। এরা প্রত্যেকেই ট্রাস্ট সচিব  চম্পত রাই-এর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। পুলিশ বর্তমানে সবাইকে জিজ্ঞাসাবাদ করছে এবং আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এই ঘটনা রাম মন্দিরের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। 

‘তাঁর হাত ধরে বাংলার উন্নতি হবে’, কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনুপম খের

বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

প্যারাগুয়ের সঙ্গে ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শেষ করল তুরস্ক

‘ভারতের মাটিতেই মরতে চাই’, ৯৪ বছরে ভারতীয় নাগরিকত্ব নিলেন মার্কিন নিবাসী বৃদ্ধা

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস, ভাঙছেন বহু বছরের রাজকীয় ঐতিহ্য

খাঁটি বাঙালি পদ্ধতিতে ‘মোচার ঘণ্ট’ রাঁধতে চান? জেনে নিন রেসিপি

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

১১ বছরের শিশুকে নগ্ন করে ঝুলিয়ে বেধড়ক মারধর, জয়নগরে হাড়হিম ঘটনা

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

বাসি ভাত না ফেলে ঝটপট বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু স্ন্যাকস

ক্যাশবাক্সের চাবির মালিক থেকে প্রাক্তন ব্যাঙ্ক কর্মী, রাম মন্দিরের অনুদান চুরিতে গ্রেফতার ৮

গুদামের নকশাতে অনিয়ম নেই, ফিরহাদের সই করা নথি প্রকাশ্যে