ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃত্যুর মিছিলের সারি ক্রমশই বাড়ছে। এখনও পর্যন্ত ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ৫৮৯ জন। গুরুতর জখম হয়েছে ২,৯৮০। মৃতের সংখ্যা ১০ হাজারের গণ্ডি ছাড়াতে পারে বলে মনে করছেন উদ্ধারকারীরা। যুদ্ধকালীন ত‍ৎপরতায় ধ্বংসস্তুপ সরিয়ে জীবিতদের খোঁজার কাজ চলছে।

গত বুধবার (২৪ জুন) সন্ধ্যায় জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। স্থানীয় সময় সন্ধে ৬ টা ৪ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। তার ৩৯ সেকেন্ড পরে ফের কেঁপে ওঠে। প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। দ্বিতীয়টির গভীরতা ছিল ১০ কিলোমিটার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম দফার ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২। আর দ্বিতীয় ভূমিকম্পের কম্পন মাত্রা ছিল ৭ দশমিক ৫। এর পর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। ভেনেজুয়েলার ইতিহাসে এমন শক্তিশালী ভূমিকম্প আগে কখনও দেখা যায়নি। ভূমিকম্প এতই শক্তিশালী ছিল যে ভেনেজুয়েলা থেকে কয়েকশ কিলোমিটার দূরে কলম্বিয়ার রাজধানী বোগোটাতেও কম্পন অনুভূত হয়েছে।

ভয়াবহ ভূমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কয়েক হাজার ভবন। কারাকাসের আলতামিরা এবং লস পালোস গ্রান্দেস এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ত্রুহিয়ো, ইয়ারাকুয়ি, কারাবোবো, আরগুয়া ও মিরান্দা এলাকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারাকাসের কাছাকাছি অবস্থিত দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকেটিয়া মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচ থেকে একের পর এক নিথর, রক্তাক্ত দেহ উদ্ধার করে চলেছেন উদ্ধারকারীরা। তিন দিন কেটে যাওয়ার পরেও ধ্বংসস্তুপের ভিতর থেকে আটকে পড়াদের ক্ষীণ আর্তনাদের আওয়াজ শোনা যাচ্ছে। ধ্বংসস্তুপ সরিয়ে তাই জীবিতদের সন্ধান করে চলেছেন উদ্ধারকারীরা।

ভয়াবহ ভূমিকম্পের পরে আতঙ্কে অনেকেই নিজেদের বাড়ি কিংবা বহুতল আবাসন ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। বাড়ি কিংবা আবাসন যে কোনও মুহুর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে, এমন আশঙ্কায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। শুক্রবারন (২৬ জুন) ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ৫৮৯ জন মারা গিয়েছেন।  উদ্ধার হওয়া অনেক মানুষকে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছে। আবার কেউ হাসপাতালে নেওয়ার পথেই প্রাণ হারিয়েছেন।’

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্তসহায়কের বন্ধুকে তুলে নিয়ে গেল পুলিশ

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

কলকাতা থেকে অস্ত্রসমেত গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল নেতা, থানার সামনে ডিম-বর্ষণ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের