ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক কাজে গতি আনতে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি চাকরি মানেই সেটা আরামের সেটা মাথা থেকে বের বার্তা দেওয়া হয়েছে। এবার কর্মিবর্গ দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্য সরকারের সব দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের প্রয়োজন মতো শনি, রবি বা অন্যান্য সরকারি ছুটির দিনেও কর্মীদের অফিসে আসতে হবে। তবে সেটা পালাক্রমে।  

নবান্নের তরফ থেকে প্রকাশ করা বিজ্ঞতিতে বলা হয়েছে, উচ্চপদস্থ কর্তাদের সাহায্যের জন্য তাদের দরকার অনুযায়ী রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের (পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট) বিভিন্ন সেলের (শাখা) কর্মীদেরও পালা করে ছুটির দিনগুলিতে অফিসে আসতে হবে। দফতর সূত্রে জানা গিয়েছে, অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি নিষ্পত্তি, জরুরি প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য শনি, রবি বা অন্যান্য ছুটির দিনেও শীর্ষ কর্তাদের কাজ করতে হয়। সেই পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্মীদের একটি রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় প্রত্যেক দফতরকে নিজেদের প্রয়োজন অনুযায়ী কর্মীদের ডিউটির তালিকা প্রস্তুত করতে হবে। তবে একই কর্মীর উপর বারবার অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে না। পালাক্রমে কর্মীদের দায়িত্ব বণ্টনের ওপর জোর দেওয়া হয়েছে, যাতে প্রশাসনিক কাজ ব্যাহত না হয় এবং কর্মীদের মধ্যেও ভারসাম্য বজায় থাকে।

আরও পড়ুন: ‘তাঁর হাত ধরে বাংলার উন্নতি হবে’, কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অনুপম খের

কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনের ভিত্তিতে দফতরের বিশেষ সচিব ওই নির্দেশিকা জারি করেছেন।  এই নিয়ে সরকারি কর্মীদের মধ্যে শুরু হয়েছে ব্যপক চর্চা। আগামী কোন পদক্ষেপ নেওয়া হয় সেই দিকেই এখনও নজর রয়েছে সকলের। 

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল