প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  গ্রেফতার হলেন কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর। কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ।  প্রতারণা, নথি জালিয়াতি, শ্লীলতাহানি -সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজি ও ভেড়ি দখলের অভিযোগ ছিল। অভিযোগ, দলবল নিয়ে পরিকল্পিতভাবে ভেড়ি দখল করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনায় সার্ভে পার্ক থানায় মামলা দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তদন্তকারীরা জানিয়েছেন, এই ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তারকেশ্বর চক্রবর্তীর সম্পত্তির উৎস নিয়েও তদন্ত শুরু হয়েছে। কোনও বেআইনি সম্পত্তি রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি নেতা রাহুল সিনহা দাবি করেছেন, তৃণমূলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। তাঁর অভিযোগ, দুর্নীতিতে জড়িত আরও বহু নেতা আগামী দিনে আইনের জালে ধরা পড়বেন।

আরও পড়ুনঃ বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসের ভেতর মিলল কনডম-খাট-বালিশ, চক্ষুচরকগাছ স্বাস্থ্যমন্ত্রীর

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কলকাতা পুরসভার একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হল তারকেশ্বর চক্রবর্তীর নাম। এর আগে বাপ্পাদিত্য দাশগুপ্ত, মহেশকুমার শর্মা, অরিজিৎ দাস ঠাকুর, সুদীপ পোল্লে, শচীন সিংহ, বিশ্বজিৎ মণ্ডল ও সুস্মিতা ভট্টাচার্য-সহ একাধিক প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, আবাস যোজনার টাকা আত্মসাৎ-এর অভিযোগে ধুলিয়ান পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সারিফ হাড্ডিকেও সম্প্রতি গ্রেফতার করা হয়েছে।

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

দ্বিতীয় রাউন্ডে স্পেন, চমকে দিয়ে শেষ ৩২ -এ জায়গা করে নিয়েছেন ভোজিনহারারা

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?