গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: উদ্ধার হওয়া অজগরকে নিরাপদে বন দফতরের হাতে তুলে দেওয়ার বদলে গলায় ঝুলিয়ে ছবি, সেলফি আর উল্লাস! জলপাইগুড়ির মালবাজারের এই ঘটনা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল হওয়া সেই ছবিকে কেন্দ্র করে উঠেছে বন্যপ্রাণ সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগও।জলপাইগুড়ির মালবাজার মহকুমার মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বাড়ি থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি ভারতীয় অজগর উদ্ধার হয়।

স্থানীয় বাসিন্দারা প্রথমে সাপটিকে ধরে ফেললেও বন দফতরকে খবর দিয়ে সেটি তুলে নিয়ে যাওয়ার পরিবর্তে অনেকে অজগরটিকে গলায় পেঁচিয়ে, কাঁধে নিয়ে এবং শরীরে জড়িয়ে ছবি তুলতে শুরু করেন। কেউ আবার মোবাইলে দেদার সেলফিও তোলেন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং সেই দৃশ্য ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হয়। পরে বন দফতরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে নিরাপদে তার জায়গায় ছেড়ে দেওয়া হয়। 

আরও পড়ুন: বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

ঘটনাকে কেন্দ্র করে পরিবেশপ্রেমী ও বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা বলেন, ভারতের বন্যপ্রাণ সুরক্ষা আইন, ১৯৭২ অনুযায়ী ভারতীয় অজগর শিডিউল–১-এর অন্তর্ভুক্ত সংরক্ষিত প্রাণী। অনুমতি ছাড়া এ ধরনের বন্যপ্রাণী ধরা, বহন করা, প্রদর্শন করা বা বিরক্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও বারবার এমন ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠছে সচেতনতা ও আইন প্রয়োগ নিয়ে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাঁও। তিনি বলেন, ‘এই ধরনের কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। বন্যপ্রাণীদের নিয়ে এমন আচরণ সম্পূর্ণ বেআইনি। কেউ ভাইরাল হওয়ার জন্য যদি এইসব কাজ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মানুষ যাতে এই ধরনের কাজ আর না করে তার জন্য আমরা সচেতনতামূলক প্রচারও করব।’   

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী, চাঞ্চল্য রিষড়ায়

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ