কোহলি, গেইলকে টপকে শীর্ষে পাক অধিনায়ক বাবর

জবাব মুখে নয়, ব্যাট ও বলের মাধ্যমে দেওয়ার উদ্যোগ নিয়েছেন পাক ক্রিকেটাররা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজ বাতিল করার পর বিশ্ব ক্রিকেটে রীতিমতো কোণঠাসা হয়ে গিয়েছে পাকিস্তান। তবে এর জবাব মুখে নয়, ব্যাট ও বলের মাধ্যমে দেওয়ার উদ্যোগ নিয়েছেন পাক ক্রিকেটাররা। বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং দেশের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানও ক্রিকেটারদের টি-২০ বিশ্বকাপের আসরে পাক দলকে গর্জে ওঠার কথা বলেছেন।

কিন্তু বাবর আজম সেই কাজটা আগেই শুরু করে দিলেন। কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগেই ভারত অধিনায়ক কোহলি এবং ক্যারিবিয়ান তারকা গেইলের রেকর্ডকে ভেঙে ফেললেন পাক অধিনায়ক।

টি-২০ ক্রিকেটে সবথেকে দ্রুত ৭০০০ রান পূর্ণ করলেন তিনি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের একটি টুর্নামেন্ট মুখোমুখি হয়েছিল সাউদার্ন পঞ্জাব এবং সেন্ট্রাল পঞ্জাব। সেন্ট্রাল পঞ্জাবের হয়ে রান তাড়া করতে নেমে এই অনন্য কীর্তি গড়ে ফেলেন বাবর।

এর আগে এই রেকর্ডটি ছিল ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের নামের পাশে। ‘ইউনিভার্স বস’ ১৯২টি ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন। আর তারপরেই ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টি-২০ ক্রিকেটে ৭০০০ রান পূর্ণ করতে তাঁর লেগেছিল ২১২টি ইনিংস।

কিন্তু তাদের সকলকেই ছাড়িয়ে সিংহাসনে বসে পড়লেন বাবর আজম। এই অনন্য রেকর্ড স্পর্শ করতে পাক অধিনায়কের লেগেছে ১৮৭টি ইনিংস। আসন্ন টি-২০ বিশ্বকাপেও তাঁর দিকেই তাকিয়ে রয়েছেন পাক সমর্থকরা।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস