পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

পূর্ব রেলের অধীনে শিয়ালদহ নর্থ লাইনের আটটি রেলওয়ে টিকিট রিজার্ভেশন কাউন্টার বন্ধ হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব রেলের অধীনে শিয়ালদহ নর্থ লাইনের আটটি রেলওয়ে টিকিট রিজার্ভেশন কাউন্টার বন্ধ হতে চলেছে। ইতিমধ্যেই রেলের তরফে উক্ত স্টেশনগুলিতে নোটিস টাঙিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, ১ জুলাই থেকে আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মসলন্দপুর, ঢাকুরিয়া এবং নিউ আলিপুর স্টেশনের রিজার্ভেশন কাউন্টার আর চালু থাকবে না। কাউন্টারগুলির কাজের চাপ বা ওয়ার্কলোড বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলের তরফে ওই নোটিসে আরও জানানো হয়েছে, টিকিট বুকিং, বাতিল ও অন্যান্য পরিষেবার জন্যে নিকটবর্তী প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS)-এ যোগাযোগ করতে হবে, IRCTC-এর ওয়েবসাইট থেকেও এই টিকিট বাতিল বা বুকিং করা যাবে। তবে রেলের এই ঘোষণার পর থেকেই যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। যাত্রীদের একাংশের দাবি, পুনরায় টিকিট কাউন্টারগুলি চালু করা হোক। কারণ টিকিট কাউন্টারগুলি বন্ধ হলে প্রবীণ নাগরিক, গ্রামীণ এলাকার বাসিন্দা এবং যাঁরা অনলাইনে টিকিট বুকিংয়ে অভ্যস্ত নন, তাঁরা সমস্যায় পড়বেন।

এই বিষয়ে বিরাটি, অশোকনগর-সহ একাধিক স্টেশনে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার জন্য এতদিন স্থানীয় স্টেশনের রিজার্ভেশন কাউন্টারই ছিল ভরসা। কাউন্টার বন্ধ হয়ে গেলে দূরের বড় স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে, ফলে সময় ও অর্থ দু’দিক থেকেই বাড়বে ভোগান্তি। অনলাইনে টিকিট বুকিং করতে গেলে সাইবার ক্যাফে বা বিভিন্ন এজেন্সি অতিরিক্ত পরিষেবা মূল্য আদায় করে। অন্যদিকে বড় স্টেশনে গিয়ে টিকিট কাটতে হলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পাশাপাশি দালালচক্রের সমস্যারও মুখোমুখি হতে হয়। তাই বিস্তীর্ণ এলাকার মানুষের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। ডিজিটাল পরিষেবা বাড়ানো অবশ্যই প্রয়োজন, তবে তার পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রিজার্ভেশন কাউন্টারগুলিও চালু রাখা জরুরি। এখন দেখা যাক, পূর্ব রেল এই সিদ্ধান্তে কোনও পরিবর্তন আনে কি না!

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!