বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় রেলে সফর করলে সন্ধ্যার জলখাবারে দেওয়া হয় ভেজ কাটলেটে। যারা ট্রেনে সফর করেছেন এই পদ কম বেশি সকলেই খেয়েছেন। বাইরে মুচমুচে, ভিতরে নরম এই কাটলেট শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় এই মুখরোচক পদ। জেনে নিন বাড়িতে কীভাবে বানাবেন রেলওয়ে স্টাইলের এই কাটলেট।

কাটলেটের জন্য উপকরণ 

২ কাপ সেদ্ধ ও চটকানো আলু,

১টি মাঝারি আকারের বিট (খোসা ছাড়ানো ও মিহি করে কাটা),

১টি গাজর (খোসা ছাড়ানো ও মিহি করে কাটা),

৫-১০টি ফ্রেঞ্চ বিনস (কুচানো),

১/৪ কাপ সবুজ মটর

১/৪ কাপ ব্রেড ক্রাম্বস,

১ টেবিল চামচ তেল,

১ ইঞ্চি আদা (মিহি করে কাটা),

২-৩টি কাঁচা লঙ্কা (মিহি করে কাটা),

১/২ চা চামচ হলুদ গুঁড়ো,

১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো,

স্বাদমতো নুন,

২ টেবিল চামচ ধনে পাতা

কোটিংয়ের উপকরণ

১/২ কাপ ময়দা,

১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো,

স্বাদমতো নুন,

প্রয়োজনমতো জল,

১ কাপ পাউরুটির গুঁড়ো

ভাজার জন্য তেল

পদ্ধতি 

প্রথমে একটি প্যানে তেল গরম করুন। তাতে আদা ও কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। তারপর বিট ও গাজর দিয়ে ২ থেকে ৩ মিনিট রান্না করুন। তারপর, ফ্রেঞ্চ বিনস, মটরশুঁটি, লবণ, হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালভাবে মিশিয়ে কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখুন। তারপর তাতে  সেদ্ধ আলু দিয়ে সবকিছু ভালভাবে মিশিয়ে নিন। কিছুক্ষণ নাড়াচাড়া  করার পর, মিশ্রণটি একটি বাটিতে ঢেলে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে, পাউরুটির গুঁড়ো এবং ধনে পাতা মিশিয়ে ভালভাবে মিশিয়ে নিন। মিশ্রণটিকে  এবার পছন্দের আকারে শেপ দিন।

এরপর আলাদা একটি বাটিতে ময়দা, লাল লঙ্কা গুঁড়ো, নুন ও জল মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করুন। কাটলেটগুলো এই ব্যাটারে ডুবিয়ে তারপর পাউরুটির গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন। এবার একটি প্যানে তেল গরম করে কাটলেটগুলো দুই পাশ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত অল্প তেলে ভেজে নিন। তারপর সসের সঙ্গে পরিবেশন করুন রেলওয়ে স্টাইলে তৈরি ভেজ কাটলেট। 

বিয়ের কেনাকাটার নামে হবু স্বামীর কাছ থেকে কোটি টাকা নিয়ে প্রেমিককে দিয়েছিলেন সিয়া

ডায়েটেও খেতে পারবেন! ময়দা-ক্রিম ছাড়া বানিয়ে নিন জিভে জল আনা মালাই কোফতা

কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী

মহরমের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করল শাহবাজ সরকার

বিধানসভায় পাস হল OBC সংরক্ষণ সংশোধনী বিল

ফ্রিজ অ্যাকাউন্ট মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের, মঙ্গলে শুনানির সম্ভাবনা

সকাল থেকে বন্ধ ২৩৯ রুটের বাস, ভোগান্তির মুখে যাত্রীরা, কারণ কী?

অনাগত সন্তানের DNA পরীক্ষার দাবি স্বামীর, অভিমানে আত্মঘাতী গর্ভবতী গৃহবধূ

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি

চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ