দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

Share:

নিজস্ব প্রতিনিধি: আঁটোসাঁটো বোলিং করে দ্বিতীয় টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে বেঁধে রাখলেন প্রিন্স যাদব-শিবম দুবেরা। আইরিশদের পক্ষে একা কুম্ভ খানিকটা লড়াই করলেন হ্যারি টেকটর। তিনি ৪৭ বলে ৫৩ রান করেন। ভারতের হয়ে প্রিন্স যাদব তিনটি এবং আর্শদীপ সিংহ ও শিবম দুবে দুটি করে উইকেট নিয়েছেন।

বেলফাস্টে রবিবার (২৮ জুন) টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শ্রেয়স আইয়ার। এদিনও প্রথম একাদশে জায়গা হয়নি বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর। ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় আইরিশরা। দ্বিতীয় ওভারে হর্ষিত রানার বলে অভিষেক শর্মার তালুবন্দি হয়ে ফিরে যান টিম টেকটর (৫)। তৃতীয় ওভারে আর্শদীপ সিংহের বলে তিলক বর্মার হাতে ধরা পড়েন রস অ্যাডেয়ার (১৬)। প্রথম ম্যাচে অর্ধশতরানকারী আইরিশ অধিনায়ক লরকান টাকার এদিন বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। অষ্টম ওভারে প্রিন্স যাদবের বলে খোঁচা মারতে গিয়ে ঈশান কিশনের হাতে ধরা পড়েন তিনি। আউটের আগে করেন মাত্র ১৬ রান। ১০ ওভার শেষে আয়ারল্যান্ডের রান দাঁড়ায় তিন উইকেট হারিয়ে ৫৮।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে হ্যারি টেকটর ও বেন কালি‍ৎজ ভারতীয় বোলারদের সামনে খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। ৩৪ বলে দুজনে ৫০ রানের পার্টনারশিপ গড়েন। হর্ষিত রানার বলে চার বলে দলকে ১০০ রানের গণ্ডি পার করে দেন। ১৫তম ওভারে আইরিশ শিবিরে জোড়া ধাক্কা দেন শিবম দুবে। চতুর্থ বলে ফিরিয়ে দেন কালি‍ৎজকে (২৩ বলে ৩৭)। ভেঙে যায় ৬৫ রানের পার্টনারশিপ। পরের বলে ফিরিয়ে দেন গ্যারেথ ডেলানিকে (০)। জোড়া ধাক্কা খেয়ে খানিকটা চাপে পড়ে যায় আইরিশরা। জজ ডকরেলকে সঙ্গে নিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান হ্যারি টেকটর। ১৯তম ওভারে এসে ডকরেলকে (১৯) ফিরিয়ে জুটি ভাঙেন আর্শদীপ সিংহ। ওই ওভারের শেষ বলে চার হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন হ্যারি টেকটর। অর্ধশতরান পূর্ণ করতে ৪৪ বল খেলেন তিনি। শেষ ওভারে প্রিন্স যাদবের বলে ফিরে যান তিনি। শেষ বলে ফিরে যান লিয়াম ম্যাকার্থি (২)। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে আইরিশরা।

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

চুক্তিপত্র পাঠানো হয়েছে, ইস্টবেঙ্গলের নতুন কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস!

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের