প্রবল গরমে নাজেহাল অবস্থা, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল, বড় সিদ্ধান্ত রাজ্য় সরকারের

প্রবল গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। মাঝে মাঝে তুমুল বৃষ্টিপাত হলেও গরম থেকে রেহাই নেই। সকাল হলেই সূর্য্যি মামা একেবারে মাথার উপরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। মাঝে মাঝে তুমুল বৃষ্টিপাত হলেও গরম থেকে রেহাই নেই। সকাল হলেই সূর্য্যি মামা একেবারে মাথার উপরে। কাঠফাটা গরমের মধ্য দিয়েই নিত্যদিনের সফর চলছে সাধারণ মানুষজনের। এমন পরিস্থিতিতে শিশুদের জন্যে মর্নিং স্কুল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বেশকিছুদিন ধরেই রাজ্যের সরকার স্কুলগুলিতে মর্নিংয়ে ক্লাস হচ্ছে, এবার সেই সময়সীমা আরও বাড়ানো হল। ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল চালিয়ে যাওয়ার নির্দেশ দিল রাজ্যের শিক্ষা দফতর।

তবে বাংলায় বর্ষা ঢুকে গেলেও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় তীব্র গরমের দাবদাহ বইছে। গরমের ছুটিতে স্কুল খোলার পর থেকেই মর্নিংয়ে ক্লাস হচ্ছে। এমন তাপপ্রবাহের কারণে স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রাজ্যের পার্বত্য অঞ্চল এবং পাহাড়ি জেলাগুলো বাদে সমস্ত জেলার জন্যে এই নির্দেশ জারি করা হয়েছে। হাইস্কুলের নিয়মমাফিক স্কুলের সময় সকাল ১১ টা থেকে ৪ টে পর্যন্ত। কিন্তু গরমের কারণে এখন সকাল থেকেই ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সরকারি নির্দেশিকায় কী বলা হয়েছে?

কিছু জেলায় অতিরিক্ত গরমের কারণে জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তাঁরা যেন তাঁদের অধীনস্থ স্কুলগুলোকে ১৫ জুলাই পর্যন্ত মর্নিং শিফট চালিয়ে যাওয়ার অনুমতি দেন। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি না করে এই আবহাওয়ায় তাঁদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি আগেই জানিয়ে দেওয়া হল, যাতে স্কুল কর্তৃপক্ষ তাঁদের স্কুলের রুটিন ও সময়সূচিতে কোনও পরিবর্তন না আনতে পারেন।

মর্মান্তিক ঘটনা, বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার ২ মাসের শিশুর নিথর দেহ

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

‘কোনও ভুল করিনি,’ শুভেন্দুর হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন হুমায়ুন

খুনের চেষ্টার মামলায় আরও বিপাকে অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহানুর

শ্রীরামপুরের মাহেশে মহাসমারোহে পালিত হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা

সরকারের দেওয়া সময় শেষ, পটনার সরকারি বাংলো খালি করছেন রাবড়ি দেবী

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

প্রবল গরমে নাজেহাল অবস্থা, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল, বড় সিদ্ধান্ত রাজ্য় সরকারের

বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি

বিয়ের কেনাকাটার নামে হবু স্বামীর কাছ থেকে কোটি টাকা নিয়ে প্রেমিককে দিয়েছিলেন সিয়া