দলের ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন দক্ষিণ কোরিয়া কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: চেকিয়াকে হারিয়ে শুরুটা দারুন করলেও ট্রফি জয়ের লড়াই শেষ পর্যন্ত লড়তে পারল না দক্ষিণ কোরিয়া। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে তারা ছিটকে গিয়েছে। এই হারের পর দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে সরে দাঁড়ালেন দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ুং-বো।

সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় সকলের কাছে ক্ষমা চেয়েছেন ৫৭ বছর বয়সী । বুকে পাথর চেপে বলেছেন, ‘কঠিন সিদ্ধান্তটা তাকে নিতেই হল।’ সরে দাঁড়ানো নিয়ে তিনি বলেছেন, ‘যারা কোরিয়া ফুটবলকে ভালোবেসেছেন এবং সবসময় সমর্থন জুগিয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আজ, আমি কোরিয়ার জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তারপরও আমি কঠিন সিদ্ধান্তটা নিয়েছি। এজন্য আমি আর কোন কারণ বিবেচনা করিনি। আমার বিশ্বাস ছিল, আমাকে দেওয়া দায়িত্ব শেষ পর্যন্ত পূরণ করাই আমার কাজ। কিন্তু মানুষ যে প্রত্যাশা করেছিল, আমি তা পূরণ করতে পারিনি।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ইয়ুর্গেন ক্লিন্সমানের বিদায়ে পর দক্ষিণ কোরিয়ার দায়িত্ব নেন মিয়ুং-বো । তার হাত ধরে বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেওয়ার সাফল্য আসেনি দক্ষিণ আফ্রিকার কাছে। ২০০২ বিশ্বকাপে চতুর্থ হওয়া দলটি শুরুটা করেছিল চেকিয়াকে ২-১ গোলে হারিয়ে। কিন্তু পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচেই ১-০ ব্যবধানে হারে। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে তৃতীয় হয় দক্ষিণ কোরিয়া। গোল পার্থক‍্যে পিছিয়ে থাকায় গ্রুপ থেকে ছিটকে গিয়েছে তারা।

ভোটার তালিকায় নাম না থাকলে ভেন্ডিং লাইসেন্স নয়, কলকাতায় শুরু হকার নিয়ন্ত্রণ

প্রবল গরমে নাজেহাল অবস্থা, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল, বড় সিদ্ধান্ত রাজ্য় সরকারের

মর্মান্তিক ঘটনা, বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার ২ মাসের শিশুর নিথর দেহ

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

‘কোনও ভুল করিনি,’ শুভেন্দুর হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন হুমায়ুন

খুনের চেষ্টার মামলায় আরও বিপাকে অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহানুর

শ্রীরামপুরের মাহেশে মহাসমারোহে পালিত হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা

সরকারের দেওয়া সময় শেষ, পটনার সরকারি বাংলো খালি করছেন রাবড়ি দেবী

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি