ভেঙে গিয়েছে স্কুলের পরিচালন সমিতি, বেতন নিয়ে চিন্তা বাড়ছে রাজ্যের পার্শ্বশিক্ষকদের

পালাবদলের পর রাজ্যে সরকারি স্কুলগুলির তৃণমূলপোষিত পরিচালন সমিতি ভেঙে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের পর রাজ্যে সরকারি স্কুলগুলির তৃণমূলপোষিত পরিচালন সমিতি ভেঙে দেওয়া হয়েছে। তাতেই সমস্যার সম্মুখীন পার্ট-টাইমার তথা আংশিক সময়ের শিক্ষকরা। ১ জুলাই থেকে তাঁদের বেতন বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ স্কুলগুলির পরিচালন সমিতির মাধ্যমে তাঁদের নিয়োগ করা হয়েছিল। তাই সেই প্রক্রিয়ার দায় নিতে এবং বেতনের কাজে সই করতে অনীহা প্রকাশ করেছেন একাংশ প্রশাসক। আংশিক সময়ের শিক্ষকদের বেতনের টেবিলে পড়ে রয়েছে, সই করার কেউ নেই। যদি এমনটা চলতে থাকে, তাহলে প্যারা টিচাররা চাকরি ছেড়ে দেবেন। তাই ছাত্র ছাত্রীদের পঠনপাঠন ব্যাহত হতে পারে।

কারণ রাজ্যের বহু সরকারি স্কুলে স্থায়ী শিক্ষক-শিক্ষিকা নেই। প্যারা টিচার দিয়ে সেই স্কুলগুলির পঠনপাঠন সম্পন্ন হয়। হুগলির একটি উচ্চমাধ্যমিক স্কুলের বাণিজ্য বিভাগে প্রায় ২০০ জন পড়ুয়া থাকলেও একজনও স্থায়ী শিক্ষিক নেই। তাই সেই দায়িত্ব পড়েছে আংশিক সময়ের শিক্ষকদের উপর। একই ছবি দেখা গিয়েছে কলকাত, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলায়। প্যারা টিচারদের দাবি, মাস গেলে তাঁদের মাত্র ৪ হাজার টাকা বেতন দেওয়া হলেও স্থায়ী শিক্ষকদের মতোই তাঁদের দায়িত্ব পালন করতে হয়। এক্ষেত্রে তাঁরা বেতন না পেলে চাকরি ছাড়তে বাধ্য হবেন। এমনটা হলে স্কুলগুলির পঠনপাঠন বন্ধ হবে।

যদিও এই বিষয়ে স্কুল শিক্ষা দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, সরকার কোনভাবেই স্কুলগুলির অচলাবস্থা চায় না। সমস্যা হলে প্রশাসকদের জেলা শাসক, স্কুলশিক্ষা দফতরের সঙ্গে কথা বলতে হবে। তাতেও সমাধানের পথ খুলে যাবে। ইতিমধ্যেই কয়েকটি স্কুল প্যারা টিচারদের বেতন না দেওয়ার বিষয়টির কথা উড়িয়ে দিয়েছে। এদিকে বর্তমানে প্রবল গরমের কারণে সরকারি স্কুলগুলিতে মর্নিংয়ে স্কুল হচ্ছে। আপাততঃ ১৫ জুলাই পর্যন্ত এমনভাবেই স্কুলগুলি চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে স্কুলশিক্ষা দফতরের তরফ থেকে।

বর্ষার দুপুরে গরম ভাতের সেরা সঙ্গী আম-কাসুন্দি বেকড ভেটকি, রইল রেসিপি

রামনবমীতে অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

জাহাঙ্গীর খানের বিপুল সম্পত্তির হদিস! উদ্ধার ৬০ টি দলিল

বাড়িতেই বানান মেসির পছন্দের বিশেষ পানীয় ‘ইয়ারবা মাতে’

গরীব ডাব বিক্রেতাকে চরম ভর্ৎসনা দিয়া মির্জার ৫ বছরের ছেলের, নেটপাড়ায় নিন্দার ঝড়

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়তেই দেশজুড়ে ছুটি ঘোষণা প্যারাগুয়ের

SIR নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি ‘ইন্ডিয়া’ জোটের, অভিমান ভুলে সই আপ-ডিএমকের

হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ভূপেন্দ্র যাদবকে বিশেষ উপহার শুভেন্দুর

হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন বহু মানুষ

পদত্যাগ করলেন তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা

হুমায়ুনের বিতর্কিত মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৩ AJUP নেতা

প্রবল ঝড়-বৃষ্টিতে ই-রিকশার উপর ভেঙে পড়ল নিম গাছ, মৃত ৫