টাকা চুরির সন্দেহে পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের মেয়ে, চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  চুরির সন্দেহে আট বছরের এক মেয়ের উপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ, শিশুটিকে বেধড়ক মারধর করা হয়, জ্বলন্ত কয়লা দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়া হয়। এইভাবেই দীর্ঘক্ষণ শারীরিক নির্যাতন চালানো হয় মেয়েটির ওপর। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অল্লুরি সীতারামা রাজু জেলার জি কে ভীধি মণ্ডলের দারাকোন্ডা গ্রামে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চতুর্থ শ্রেণির ওই পড়ুয়া বাবাকে হারানোর পর স্থানীয় এক পুরোহিতের পরিবারের আশ্রয়ে থাকত। সম্প্রতি যাজকের বাড়ি থেকে ১০ হাজার টাকা হারিয়ে যায়। সেই ঘটনার পর শিশুটির উপর চুরির সন্দেহ করা হয়। অভিযোগ, বিষয়টি পুলিশকে না জানিয়ে পুরোহিতের বাড়িতে নিয়মিত যাতায়াত করা রূপাবতী নামে এক মহিলা শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের নামে দীর্ঘক্ষণ শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এরপর শিশুটির কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করতে তার দুই হাতে জ্বলন্ত অঙ্গারের ছ্যাঁকা দেওয়া হয়। শুধু তাই নয়, ভয় দেখাতে তার গলায় ধারালো ছুরি ধরেও হুমকি দেওয়া হয়। নির্যাতনের ফলে শিশুটি গুরুতর জখম হয়। পরে অসুস্থ অবস্থায় তাকে দারাকোন্ডা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তার হাতে আঘাতের চিকিৎসা করেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু

ঘটনার পর শিশুটির আত্মীয়েরা জি কে বীধি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ যাজকের পরিবারের সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের বক্তব্য নথিভুক্ত করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামের বাসিন্দা এবং আদিবাসী সমাজের প্রতিনিধিরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন। নির্যাতিত শিশুর দ্রুত ন্যায়বিচার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, তদন্তে যে তথ্য সামনে আসবে, সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক