ভিয়েতনামে রেস্তোরাঁয় ঢুকে ভারতীয় পরিবারের তাণ্ডব, ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে

ভিয়েতনামের হো চি মিন শহরে একটি জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁয় চলল ভারতীয় পরিবারের তাণ্ডব।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিয়েতনামের হো চি মিন শহরে একটি জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁয় চলল ভারতীয় পরিবারের তাণ্ডব। বিশেষ করে, ওই দম্পতির বিরুদ্ধে রেস্তোরাঁর সম্পত্তি ভাঙচুর এবং রেস্তোরাঁর কর্মীদের মারধর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গোটা ঘটনাটি রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং তা ভাইরাল হয়েছে। নেটিজেনরা ওই ভারতীয় পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু কেন এমন ক্ষিপ্ত হয়ে উঠল ওই ভারতীয় পরিবার? ঘটনাটি ঘটেছে, ভিয়েতনামের ডিস্ট্রিক্ট ১ পর্যটন কেন্দ্রের একটি সুপরিচিত ভারতীয় রেস্তোরাঁ ‘বোম্বে টাইমস এইচসিএম’-এ।

ইনস্টাগ্রামে একটি পোস্টে পুরো ঘটনাটির বিবৃতি দিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, ওই মহিলা ও পুরুষটির দুই সন্তান রেস্তোরাঁয় ঢোকা মাত্রই টিস্যু ছোড়াছুড়ি করছিল। তাঁদের বাবা-মা কোনভাবে তাঁদের সেটি করতে নিষেধ করেনি। এরপর রেস্তোরাঁর কর্মীরা তাঁদের থামতে বললে তাঁরা আরও বদমাইসি শুরু করে। তাঁদের বাবা-মা আরও টিস্যু তাঁদেরকে এগিয়ে দেন খেলার জন্যে। কর্মীরা পুনরায় হস্তক্ষেপ করলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এরপর ওই পরিবারটি ক্ষিপ্ত হয়ে রেস্তোরাঁয় ভাঙচুর চালায়। কর্মীদের মৌখিকভাবে গালিগালাজ করে, রেস্তোরাঁর টেবিল-চেয়ার ভাঙচুর করেন। তবে পরে পরিবারটি দায় এড়াতে নিজেদের ইনফ্লুয়েন্সার বলে দাবি করেন। এরং ঘটনাস্থল থেকে বেরিয়ে যান।

 

রেস্তোরাঁ কর্তৃপক্ষ ক্ষোভ উগরে জানিয়েছেন, ‘রেস্তোরাঁ কোনও খেলার মাঠ নয়। আমাদের কর্মীরা ক্রোধ এবং অধিকারবোধের লক্ষ্যবস্তু নন। প্রভাব খাটিয়ে কাউকে কোনরকম শিষ্টাচার করতে দেওয়া হবে না। নাগরিক বোধের অর্থ হল শিশুদের জবাবদিহিতা শেখানো, যে কোনও প্রতিষ্ঠানের সম্পত্তির প্রতি শ্রদ্ধাশীল হওয়া। যখন এই মূল্যবোধগুলোকে উপেক্ষা করা হয়, তখন মানুষের স্বভাবের ক্ষতি হয়। ওই পরিবারের জন্যে আমাদের রেস্তোরাঁর ক্ষতি হয়েছে।’ ইতিমধ্যেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ভারতীয় পরিবারটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। আরও জানা গিয়েছে, ওই পরিবারটি দিল্লির বাসিন্দা। তাঁদের কীর্তির কথা প্রকাশ্যে আসার পর পরিবারটি তাঁদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল মুছে ফেলেছে।

ভিডিওটি ভাইরাল হতে একজন ব্যবহারকারী ওই পরিবারের আচরণে ক্ষুব্ধ হয়ে লিখেছেন, “কী জঘন্য আচরণ। একজন ব্যবসায়ী হিসেবে আমি অবশ্যই এর তদন্ত করাতাম। তারা ওয়েটারকে আগ্রাসি ভাবে স্পর্শ করেছে, তাঁদের উচিত শাস্তি পাওয়া দরকার। পুলিশকে ডেকে ওদের হাতে তুলে দেওয়া উচিত ছিল। সন্তানদের ভাল আচরণ শেখানো অভিভাবকের দায়িত্ব। তাঁরা এখন থেকেই বাবা-মায়ের এমন শিক্ষা পেলে পরবর্তীতে গুণ্ডা তৈরি হবে।”

জমি দখল থেকে তোলাবাজি, ধর্ষণের অভিযোগও! গ্রেফতার তৃণমূল নেতা সুদর্শন বর

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর

নেপালের সোনার দোকানে ২৫ লক্ষ টাকার গহনা চুরি, অশোকনগরে গ্রেফতার বাবা-ছেলে

স্যালাইন খুলতে গিয়েই বিপত্তি! ৩ মাসের শিশুর আঙুল কেটে দিল হাসপাতালের অস্থায়ী কর্মী

দুর্গা বেশে দিব্যাণী মণ্ডল, মহালয়ায় এবার ‘মহিষাসুরমর্দ্দিনী’-র ভূমিকায় ‘ফুলকি’?

টাকা চুরির সন্দেহে পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের মেয়ে, চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশে

ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ভূপেন্দ্র যাদবকে বিশেষ উপহার শুভেন্দুর

খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু

১ জুলাই থেকে বাড়ছে শ্রমিকদের বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের

হাইকোর্টে ফের ধাক্কা মমতা শিবিরের, এবার কোন‌ মামলায়?