রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রামনবমী অশান্তি মামলার এনআইএ-র বড় পদক্ষেপ। ঘটনার তিন বছর পর গ্রেফতার করা হল আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে।

তিন বছর আগে রামনবমীকে কেন্দ্র করে রিষড়ায় ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক অশান্তির মামলায় বড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রিষড়ার বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করা হল রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে। এনআইএ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ২০২৩ সালের রামনবমীর হিংসার ঘটনায় সাকির আলির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছিল। মঙ্গলবার তার বাড়িতে পৌঁছে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এরপর তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় এনআইএ। অভিযানের সময় গোটা এলাকা ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। ২০২৩ সালে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রিষড়ায় ব্যাপক অশান্তি, বোমাবাজি ও ভাঙচুরের ঘটনা ঘটে। সাম্প্রদায়িক হিংসায় উসকানির অভিযোগ ওঠে একাধিক ব্যক্তির বিরুদ্ধে। সেই মামলাতেই সাকির আলির নাম উঠে আসে। ঘটনার পর এলাকায় কয়েক দিন কারফিউ জারি রাখতে হয়েছিল প্রশাসনকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অপরূপা পোদ্দারকে আরামবাগ কেন্দ্র থেকে প্রার্থী করেনি তৃণমূল। তবে কাউন্সিলর হিসেবে দায়িত্বে বহাল ছিলেন সাকির আলি।

আরও পড়ুনঃ জাহাঙ্গীর খানের বিপুল সম্পত্তির হদিস! উদ্ধার ৬০ টি দলিল

এদিকে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আইনশৃঙ্খলা ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে নতুন সরকার। সম্প্রতি বিধানসভায় গুন্ডাদমন বিল পাশ হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন, অশান্তি, দুষ্কৃতী কার্যকলাপ ও সাম্প্রদায়িক হিংসার ঘটনায় কোনওরকম রেয়াত করা হবে না। তারই মধ্যে পুরনো মামলায় এনআইএ-র এই গ্রেপ্তারি ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই মামলায় আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে এবং ভবিষ্যতে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা