‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

মঙ্গলবার (৩০ জুন) শিলিগুড়িতে উত্তরবঙ্গের পর্যটনের সঙ্গে যুক্ত বিভিন্ন মহলের সঙ্গে বড় বৈঠক সারলেন পর্যটন মন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার পর্যটন শিল্প প্রসারে বড় পদক্ষেপ শঙ্কর ঘোষের। মঙ্গলবার (৩০ জুন) শিলিগুড়িতে উত্তরবঙ্গের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যাবসায়ীদের সঙ্গে বড় বৈঠক সারলেন পর্যটন মন্ত্রী। আগামী দিনে পর্যটন শিল্পের প্রসারে বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) আনতে চলেছে রাজ্য পর্যটন দফতর। বৈঠক শেষে শঙ্কর ঘোষ নিজেই বড় খবরটি দিলেন। এদিন বৈঠকে পর্যটন শিল্পের উন্নতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। ব্যবসায়ীদের চাহিদার কথা শোনা হয়েছে। এছাড়া মন্ত্রীর কাছে কয়েক গুচ্ছ অভিযোগও তুলে ধরেছিলেন পর্যটক ব্যবসায়ীরা। বৈঠকে সমস্ত অভিযোগ মন দিয়ে শুনেছেন মন্ত্রী এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী জানান, ‘পর্যটক ব্যবসায়ীদের চাহিদার কথা নিয়ে আলোচনা হয়েছে। ওনারা সমস্ত সমস্যার কথা আমার কাছে জানিয়েছেন। বাংলার পর্যটন শিল্পের উন্নতির জন্যে ভবিষ্যতে একাধিক পদক্ষেপ নেওয়া হবে। দেশজুড়ে রাজ্যের পর্যটন শিল্পের প্রচার চালানো হবে। আনা হবে একটি পর্যটন বিষয়ক অ্যাপ্লিকেশন। দেশ ও বিদেশের পর্যটকদের যাতে বাংলায় ভ্রমণে এসে কোনও রকম সমস্যায় না পড়ে, তার দেখভাল করবে পর্যটন দফতর।’

এমনিতেই উত্তরবঙ্গ বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণীয় জায়গা। শুধু পর্যটক ভ্রমণ নয়, এখানে ছবি-সিরিজ-ধারাবাহিকের শুটিংও হয়। তাই বাংলার পর্যটন শিল্পকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার। দেশ তো বটেই, আগামী দিনে বিশ্বের দরবারেও বাংলা পর্যটন শিল্পকে এগিয়ে রাখতে বদ্ধপরিকর মন্ত্রী শঙ্কর ঘোষ। বৈঠকে পর্যটক ব্যবসায়ীদের থেকে যে সকল অভিযোগ পাওয়া গিয়েছে, তার মধ্যে বেশিরভাগই তৃণমূলের সময়ের। ব্যবসায়ীদের দাবি, এর আগে পর্যটনকে শিল্প বলা হলেও বাস্তবে এই শিল্পের সঙ্গে যুক্ত কোনও ব্যবসায়ী সরকারি ভর্তুকি পাননি। তাই তাঁদের বক্তব্য, পর্যটন উন্নয়নের জন্যে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবসায়ীদের বিদ্যুৎ-সহ বিভিন্ন সাবসিডি দেওয়ার ব্যবস্থা করুক সরকার। এছাড়া শিলিগুড়িতে মহানন্দা নদীর ঘাট সংস্কার ও বারাণসীর ধাঁচে সেখানে আরতি পরিকাঠামো তৈরির দাবিও জানিয়েছেন তাঁরা।

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

মেসির হাতে বিশেষ উপহার তুলে দেবেন কেপ ভার্দের প্রেসিডেন্ট, আচমকা কি হল?

কোচকে প্রাণনাশের হুমকি, দেশে ফেরা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের নিরাপত্তায় দাঙ্গা পুলিশ

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

‘রাজ্যে পর্যটন শিল্পের প্রসারে আসছে বিশেষ অ্যাপ’, জানালেন মন্ত্রী শঙ্কর ঘোষ

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর