তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: আমরাই আসল তৃণমূল, এই দাবিতেই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সন্দীপন সাহারা। ঘাসফুল শিবিরের সিংহভাগ বিধায়ক-নেতা রয়েছেন তাঁদের সঙ্গেই। এই দাবিতেই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখাও করেন ঋতব্রতরা। এমনকি তৃণমূলের প্রতীক ও নামেরও দাবি জানান তাঁরা। জ্ঞানেশ কুমার সেই দাবি শুনে বিষয়টি পর্যালোচনা করবেন বলে জানিয়েছিলেন। সূত্রের খবর, পর্যালোচনার পর এবার কয়েকটি বিষয় নিয়ে ঋতব্রতদের জানাতে আগামিকাল, বৃহস্পতিবার ডেকে পাঠিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। আগামিকাল দুপুর ১২টা-তে ঋতব্রতদের সঙ্গে বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। কার হাতে থাকবে তৃণমূলের রাশ? কার্যত, আগামিকালই চূড়ান্ত হয়ে যাবে বিষয়টি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। 

আরও পডুন: শুভেন্দুর নির্দেশ অমান্য করে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম হামলা বিজেপি কর্মীদের, দাঁড়িয়ে দেখল পুলিশ, কেন্দ্রীয় বাহিনী

কালীঘাট তৃণমূলকে ধাক্কা দিয়ে কিছুদিন আগেই শহরের একটি পাঁচতারা হোটেলে বৈঠক করেছিলেন ঋতব্রতরা। সেই বৈঠকে বিদ্রোহী ৬৪ তৃণমূল বিধায়ক ও প্রাক্তন কাউন্সিলররা হাজির ছিলেন। সেদিনের বৈঠকেই তৃণমূলের নতুন কমিটি ঠিক হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের চেয়ারপার্সন করা হয় অরূপ রায়কে। দল থেকে সাসপেন্ড করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। তারপরেই নিজেদের আসল তৃণমূল দাবি করে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন ঋতব্রতরা। জ্ঞানেশ কুমারের কাছে জমা দিয়েছিলেন দলের নতুন কমিটির তালিকাও। এবার সেই আর্জির ভিত্তিতে ঋতব্রত-অরূপ রায়দের ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার। আর নির্বাচন কমিশনের ডাক পেয়েই আজ, বুধবারই দিল্লি রওনা দিয়েছেন তৃণমূলের বিদ্রোহী বিধায়করা। এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘নির্বাচন কমিশন আমাদের আগামিকাল ডেকে পাঠিয়েছে। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসব। মোট দশজন প্রতিনিধি আমাদের তরফে যাচ্ছেন।’

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর ছুড়ল বিজেপি কর্মীরা, দাঁড়িয়ে দেখল পুলিশ

গ্রেফতারির ভয়ে হাজিরা এড়ালেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার!

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

কুশল অতীত, আবারও প্রেমে পড়েছেন শিবাঙ্গী যোশী, হয়ে গিয়েছে বাগদান, পাত্র কে?

সিন্ধুর জল নিয়ে ফের ভারতে পরমাণু বোমা হুমকি বিলাওয়াল ভুট্টোর

জয়প্রকাশ মজুমদারকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট, তবে মানতে হবে কড়া শর্ত

প্রথমে স্যালুট, পরে বাবার পা ছুঁয়ে প্রণাম, নয়া সেনাপ্রধানের ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার

‘অন্নপূর্ণা যোজনায় ২৬ লক্ষ আবেদন বাতিল,’ জানালেন মুখ্যমন্ত্রী

জায়গা হারালেন অভিষেক, টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থানে ঈশান কিশন